'বিয়ে পাগলা' স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলেন স্ত্রী

বিয়ে পাগলা স্বামীর পুরুষাঙ্গ কেটে শিক্ষা দিলেন প্রথম স্ত্রী।

একটা দুটো নয়, বিয়ে করেছিলেন ছয়বার। এহেন বিয়ে পাগলা স্বামীর পুরুষাঙ্গ কেটে শিক্ষা দিলেন প্রথম স্ত্রী। আহতের নাম রঞ্জিত মিয়াঁ। তিনি বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে।

বিয়ে পাগলা স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলেন স্ত্রী

এই ঘটনায় প্রথম স্ত্রী খোশজান নেছাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, রঞ্জিত মিয়াঁ পেশায় মুরগীর ব্যবসায়ী। হাতে সামান্য টাকা এলেই তাঁর শখ বিয়ে করে নেওয়া। এই যাবদ ছয়বার বিয়ে করছেন তিনি।

প্রথম স্ত্রী খোশজান নেছা, দ্বিতীয় স্ত্রী লিপিয়ারা খাতুন, তৃতীয় স্ত্রী কমেলা খাতুন, চতুর্থ স্ত্রী আনজিরা খাতুন, পঞ্চম স্ত্রী কহিজান নেছা ও শেষবার বিয়ে করেন পানছুরা খাতুনকে।

এদের মধ্যে খোশজান ফের স্বামীর বিয়ের খবর জানতে পেরেই রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন। উচিত শিক্ষা দেবেন বলে ঠিক করেন। তবে সামনে রাগ না দেখিয়ে শনিবার ভোরে স্বামীকে ডেকে পাঠান। রঞ্জিত মিয়াঁ তাঁর কাছে এলে সহবাসের নামে গোপনাঙ্গে ব্লেড চালিয়ে দেন।

পরে পুলিশ খোশজানকে আটক করেছে। তাঁর অভিযোগ, স্বামী কিছুদিন পরপরই বিয়ে করেন। কোনও বউকেই ভাতৃকাপড় দেন না। কয়েকদিন পর থেকেই অত্যাচার শুরু হয়ে যায়। এভাবে মেয়েদের জীবন নষ্ট করা দেখে আমি প্রতিশোধ নিয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+