চওড়া হচ্ছে তালিবানি থাবা! বিশেষ বিমানে ভারতীয়দের দ্রুত আফগানিস্তান ছাড়ার নির্দেশ দিল্লির
চওড়া হচ্ছে তালিবানি থাবা! বিশেষ বিমানে ভারতীয়দের দ্রুত আফগানিস্তান ছাড়ার নির্দেশ দিল্লির
দিনে দিনে ক্রমেই খারাপ হচ্ছে আফগানিস্তানের অবস্থা। আরও বাড়ছে তালিবান আগ্রাসন। এমতাবস্থায় কমেবেশি বহু দেশই সেদেশে থাকা নিজ নাগরিকদের ফেরত পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাঠানো হচ্ছে বিশেষ বিমান। এবার সেই রাস্তাতেই হাঁটতে দেখা গেল ভারতকেও। এদিকে এর আগেই সেদেশে থাকা একাধিক দূতাবাস থেকে বহু আধিকারিকদের ফিরিয়েছে ভারত। এবার মঙ্গলবারও সেই কাজ করছে নয়া দিল্লি।

মঙ্গলবারের মধ্যেই দেশ ছাড়ার নির্দেশ
এবার আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর মাজার-এ-শরিফে থাকা ভারতীয়দের মঙ্গলবারের মধ্যেই সে দেশ ছেড়ে ভারতে চলে আসার নির্দেশ দিল কেন্দ্র। এদিকে তথ্য বলছে, এই মুহূর্তে আফগানিস্তানে মোট দেড় হাজার ভারতীয় রয়েছেন। তবে মাজার-এ-শরিফ ও পার্শ্ববর্তী অঞ্চলে ঠিক কতজন রয়েছেন সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে গত মাসেই কান্দাহার শহর থেকে ৫০ জন নাগরিককে এ দেশে ফিরিয়ে এনেছে ভারত।

মাজার-ই-শরিফে বিশেষ নজর ভারতের
মাজার-ই-শরিফ থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হতে অনুরোধ করা হয়েছে সেদেশে থাকা ভারতীয়দের। তারমধ্যে বেশিরভাগই কূটনৈতিক রয়েছে বলে খবর। এদিকে এর আগেও বেশ কয়েক দফায় জরুরি ভিত্তিতে ভারতীয় কূটনীতিকদের দেশে ফেরানো হয়েছে। এবার ফের সেই কাজ শুরু হচ্ছে বলেও জানা যাচ্ছে। মূলত তালিবান হামলার আবহেই আফগানিস্তান থেকে বিশেষ বিমানে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয় কূটনীতিকদের।

পড়ে যেতে পারে নির্বাচিত সরকার
এদিকে সময় যত গড়াচ্ছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরিস্থিতি দিনে দিনে আরও খারাপ হচ্ছে। ইতিমধ্যে গোটা দেশে তাদের জাল বিস্তার করেছে তালিবানেরা। এমনকী পাঁচটি প্রাদেশিক রাজধানীও ইতিমধ্যে তালিবানদের দখলে এসে গিয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী জল যেদিকে গড়াচ্ছে তাতে কয়েক মাসের মধ্যেই সেখানকার নির্বাচিত সরকার পড়ে যেতে পারে বলেও আশঙ্খা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

ঝুঁকি নিতে চাইছে না নয়া দিল্লি
আর এই সঙ্কটময় পরিস্থিতির কথা মাথায় রেখেই কোনও ঝুঁকি নিতে চাইছে না নয়া দিল্লির পর্যবেক্ষকেরা। মূলত সেখানকার উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রেখে মাজার-ই-শরিফে কনস্যুলেটে বিশেষ নজর দিতে চাইছে নয়া দিল্লি। সেখানে কর্মরত ভারতীয় কর্মচারীদের দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যেই মূলত বিশেষ বিমান পাঠানো হচ্ছে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। তাই মঙ্গলবার ১০ অগাষ্টের মধ্যেই তাদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications