করোনা সংক্রমণ থেকে বাঁচতে হলে অসামাজিক হয়ে উঠতে হবে, বলছেন বিশেষজ্ঞরা

করোনা সংক্রমণ থেকে বাঁচতে হলে অসামাজিক হয়ে উঠতে হবে, বলছেন বিশেষজ্ঞরা

লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে আন্তর্জাতিক মহামারী ঘোষণা করার পরেই সাধারণ মানুষকে যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু ভারতের মত উৎসব মুখী সামাজিক দেশে এই ভাবে মানুষকে ঘরবন্দি করে রাখা একেবারেই অসম্ভভ। কিন্ত উপায় নেই রোগ থেকে বাঁচতে সামাজিকতা এখন দূরে রাখাই শ্রেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও WHO বলছে বাইরে বেরোলেও একে অপরের সঙ্গে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন। এসে ভাইরাস সংক্রমণের নাগাল পাবে না।

৬ ফুট দূরত্ব বজায় রাখুন

৬ ফুট দূরত্ব বজায় রাখুন

ভারতের মত দেশে যা ভীষণ ভাবে কঠিন। কারণ ১৫০ কোটির দেশে রাস্তায় বেরিয়ে সকলে যদি ৬ ফুট দূরত্ব বজায় রাখতে শুরু করে তাহলে জনজট তৈরি হয়ে যাবে। তার উপরে গাড়ির সংখ্যা। তারপরেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা সংক্রমণ রুখতে যতটা সম্ভব একে অপরের মধ্যে দূরত্ব বজায় রাখুন। ১০ জনের বেশি একটা জায়গায় কেউ থাকবেন না। যদি করোনা সংক্রামিত দেশ থেকে কেউ সফর করে আসেন তাহলে তাঁর থেকে একেবারেই দূরত্ব বজায় রাখুন।

একান্তই বাড়ির বাইরে বেরোতে হলে কী করবেন

একান্তই বাড়ির বাইরে বেরোতে হলে কী করবেন

যদি একান্তই বাড়ির বাইরে বেরতে হয় তাহলে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা জরুরি। যদিও করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে সংক্রমিত হয় না। করোনা ভাইরাস সংক্রামিত ব্যক্তিকে স্পর্ষ করলে, হাঁচি, কাশির মাধ্যমে পাশের জনের শরীরে সংক্রামিত হয়। তাই বাড়ি থেকে বেরোনোর আগে ভাল করে হাত ধুয়ে বেরন এবং বাড়ি ফেরার পরেও হাত ধুতে হবে। কোনও ভাবেই হাত না ধুয়ে সেটা চোখে মুখে দেওয়া যাবে না।

হোম ডেলিভারি নিলে কি করবেন

হোম ডেলিভারি নিলে কি করবেন

যদি এই পরিস্থিতিতে কেউ কোনও জিনিস হোমডেলিভারি নেন, তাহলে কতগুলি বিষয় মেনে চলতে হবে। সতর্ক থাকতে হবে ডেলিভারি এজেন্টদেরও। গ্রাহকের জিনিস সরাসরি তাঁর হাতে না দিয়ে দরজার সামনে নামিয়ে রাখুন। কোনও কাগজে সই করাতে হলে গ্রাহককে বলুন নিজের পেন ব্যবহার করতে। গ্রাহকের সই হয়ে গেলে সেই কাগজে হাত দিয়ে ব্যাগে রেখে হাত ধুয়ে নিন। গ্রাহকদেরও সচেতন থাকতে হবে। করোনা সংক্রমণ যাতে না ছড়ায় যতটা সম্ভভ কাগুজে কাজ কম করুন। কার্ডে পেমেন্ট করুন। এতে সংক্রমণের আশঙ্কা কম থাকবে।

রেস্তরাঁ এড়িয়ে চলাই ভাল

রেস্তরাঁ এড়িয়ে চলাই ভাল

এই সময়ে রেস্তরাঁয় খাওয়া এড়িয়ে চলাই ভাল। যদি নেহাত যেতেই হয় তাহলে অন্যান্য গ্রাহকদের সঙ্গে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন। খাবার টেবিল, প্লেট, বোতল ধরার আগে হাত ভাল করে ধুয়ে অথবা স্যানিটাইজার ব্যবহার করুন। এতে সংক্রমণের সম্ভাবনাও কম থাকবে।

শিশুদের নিরাপদে রাখা জরুরি

শিশুদের নিরাপদে রাখা জরুরি

স্কুল কলেজ ছুটি হয়ে গেলেও সর্বক্ষণ শিশুদের ঘরে রাখা কঠিন হয়ে পড়ে। কিন্তু তারপরেও কিছু অবশ্য পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বারবার শিশুদের হাত ধুয়ে পরিষ্কার করাতে হবে। অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করাতে হবে।

নিজেকে সুরক্ষিত রাখুন

নিজেকে সুরক্ষিত রাখুন

নিজেকে সুরক্ষিত রাখা এই সময়ে সবচেয়ে জরুির। বাড়ির বাইরে বেরলো অবশ্যই মাস্ক ব্যবহার করুন। এবং বারবার হাত ধোয়ার অভ্যাস তৈরি করুন। তবে সবচেয়ে ভাল হয় সংক্রমণ থেকে বাঁচতে বাড়িতে থাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+