আমাদের কেউ ভালোবাসে না কেন, মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে

শুক্রবার বেলা তিনটে নাগাদ প্রেমবঞ্চিত পড়ুয়াদের একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুজিবুর রহমান হল থেকে চলা শুরু করে। অন্তত ৩০০ জন এতে অংশ নেন। 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত বঞ্চিত প্রেমিক সংঘ' ব্যানার নিয়ে মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার, শহিদ মিনার ঘুরে কলাভবনের সামনে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ওই আলোচনাসভায় শিক্ষার্থীরা বলেন, আজকাল ভণ্ড প্রেমিক-প্রেমিকাদের সংখ্যা বেড়ে গিয়েছে। কেউ চার-পাঁচটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। কেউ একজনকেও জোগাড় করতে পারছে না। প্রেম মানে যেন শুধু দামী উপহার দেওয়া। এখন হৃদয় নয়, আর্থিক সামর্থ্য একটা বড় ভূমিকা পালন করছে প্রেমের ক্ষেত্রে। এই অবস্থার অবসান দরকার।
মিছিলে স্লোগান উঠেছে, 'কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না' কিংবা 'হইহই রইরই ভণ্ড প্রেমিক গেল কই'।












Click it and Unblock the Notifications