কেন ভারতকে জি ৭-এ চাইছেন ডোনাল্ড ট্রাম্প! মোদী সরকারের জন্য এই অন্তর্ভুক্তির অর্থ কী হবে?

ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিকে অন্তর্ভুক্ত করে জি ৭-এর আমন্ত্রিত দেশগুলির তালিকা সম্প্রসারণ করতে চেয়েছিলেন ট্রাম্প। এই কারণে জি ৭-এর সম্মেলন স্থগিত রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহেই মঙ্গলবার প্রধানমন্ত্রীকে ফোন করে জি ৭ বৈঠকে আমন্ত্রণ জানান ট্রাম্প।

ট্রাম্পের আমন্ত্রণকে স্বাগত জানান নরেন্দ্র মোদী

ট্রাম্পের আমন্ত্রণকে স্বাগত জানান নরেন্দ্র মোদী

বেশি বিলম্ব না করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। পরে সেই প্রস্তাব গ্রহণ করার কথা জানিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর দফতরের তরফে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াকেও আমন্ত্রণের হাত বাড়িয়ে দেন।

ট্রাম্প-মোদীর ফোনালাপ

ট্রাম্প-মোদীর ফোনালাপ

মঙ্গলবার সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি ঘটা একাধিক ইস্যু নিয়ে ফোনে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হয়েছে। উঠে এসেছে লাদাখে ভারত-চিনসীমান্ত সমস্যাও। তবে মূলত জি৭-এ অন্তর্ভুক্তি নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে জানা যায়।

জি ৭-এর সম্মেলন স্থগিত রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প

জি ৭-এর সম্মেলন স্থগিত রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প

আমেরিকা, ব্রিটেন, ইতালি, জার্মানি, জাপান, ফ্রান্স ও কানাডা- এই সাতটি দেশ ১৯৭৫ সাল থেকে প্রতিবছর বিশ্বের নানা বিষয় নিয়ে আলোচনায় বসে। তবে এবার ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিকে অন্তর্ভুক্ত করে জি ৭-এর আমন্ত্রিত দেশগুলির তালিকা সম্প্রসারণ করতে চেয়েছিলেন ট্রাম্প। এই কারণে জি ৭-এর সম্মেলন স্থগিত রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ভারতকে উন্নত অর্থনীতির দেশ হিসেবে অন্তর্ভুক্তির আবেদন

ভারতকে উন্নত অর্থনীতির দেশ হিসেবে অন্তর্ভুক্তির আবেদন

আমেরিকা এবার জি-৭ সম্মেলনের আয়োজন করেছে। করোনার বিশ্ব মহামারীর মধ্যে এই সম্মেলনে চিনের বিরুদ্ধে সবাইকে এককাট্টা করতে উদ্যোগী ট্রাম্প। তাই তিনি বন্ধু মোদীকে আমন্ত্রণ জানান। ভারতকে উন্নত অর্থনীতির দেশ হিসেবে অন্তর্ভুক্তিরও আবেদন করেন। যার বিরোধিতা করে চিন।

চিনের উপর নির্ভরশীল বিশ্ব অর্থনীতি

চিনের উপর নির্ভরশীল বিশ্ব অর্থনীতি

বর্তমানে বিশ্ব অর্থনীতির অনেকটাই চিনের উপর নির্ভরশীল। সেই নির্ভরশীলতা কাটিয়ে উঠিয়ে বিশ্ব অর্থনীতিকে এক বিকল্প দিশা দেখাতে এই জি ৭-এর সম্প্রসারণের পরিকল্পনা বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই। বর্তমান নিরিখে বিশ্বের শক্তিশালী দেশগুলির সংজ্ঞা বদলেছে। সেই অনুসারে চিনকে কোণঠাসা করতে এই সম্প্রসারণ হতে পারে এক বড় হাতিয়ার।

চিনের হয়ে সাফাই রাশিয়ার

চিনের হয়ে সাফাই রাশিয়ার

এদিকে চিনকে আমন্ত্রণ না জানিয়ে আমেরিকা রাশিয়া ও ভারতকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানোয় ক্ষুব্ধ চিন। যদিও রাশিয়া চিনের হয়েই গান গেয়ে বিবৃতি দিয়েছে। তাদের বক্তব্য, 'জি৭-এর সম্প্রসারণ নিঃসন্দেহে একটি সঠিক পদক্ষেপ। তবে চিন ছাড়া বিশ্ব বাণিজ্যের কোনও সদার্থক দিশা খুঁজে পাওয়া যাবে বলে আমরা মনে করিনা।'

চিনের তরফে বিবৃতি

চিনের তরফে বিবৃতি

এদিকে এই বিষয়ে চিনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'সব আন্তর্জাতিক সংস্থারই উচিত, বিশ্বের সব দেশের সঙ্গে মিলে একটি বিশ্বাসযোগ্য পরিবেশ গড়ে তুলে কাজ করা। সেখানে চিনের বিরুদ্ধে কোনও ছোট পরিসর তৈরি করার কথা যদি কেউ ভাবে তাহলে তা বোকামো হবে। সবার উচিত বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য কাজ করা।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+