কেন পালন করা হয় আন্তর্জাতিক পুরুষ দিবস, জানুন এই দিনের তাৎপর্য
কেন পালন করা হয় আন্তর্জাতিক পুরুষ দিবস
আন্তজাতিক মহিলা দিবসের মতোই গোটা বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক পুরুষ দিবস। সমাজ গড়ে তোলার পেছনে এক নারীর যেমন অবদান রয়েছে, তেমনি পুরুষের অবদানও অনস্বীকার্য নয়। তবে আন্তর্জাতিক নারী দিবস যেমন সুন্দরভাবে পালন করা হয়, তেমনটা হয় না পুরুষদের ক্ষেত্রে। এখনও অনেকেই জানেন না এই দিনটি কে উদযাপিত হয়। জাতি, সমাজ এবং সম্প্রদায়ের প্রতি পুরুষ এবং ছেলেদের অবদান এবং কৃতিত্ব উদযাপনের জন্য প্রতি বছর ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করা হয়।

৭০ টি দেশে পালিত আন্তর্জাতিক পুরুষ দিবস
প্রধানত সারা বিশ্বের পুরুষদের মধ্যে লিঙ্গ ভিত্তিক সমতা, বালক ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা ও পুরুষদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেই এই দিনের উদযাপন। বিশ্বের ৭০টিরও বেশি দেশ এই দিনটি পালন করে থাকে। এর মধ্যে রয়েছে আমেরিকা, রাশিয়া,চিন, কানাডা, ভারত, পাকিস্তান, ক্রোয়েশিয়া, জামাইকা, কিউবা, স্কটল্যান্ড, সিঙ্গাপুর, মাল্টা, কানাডা, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রিয়া, ইউক্রেন ইত্যাদি।

প্রথম পালন হয় কবে
১৯৯২ সালে ৭ ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবসের সঙ্গে পরিচিতি করান থমাস ওসস্টার এবং তা পুনরায় এই দিনের তারিখ বদলান জেরোম টিলকসিং তাঁর বাবার জন্মদিনে এই দিনটিকে সম্মান জানাতে ১৯ নভেম্বরটি বেছে নেন। এছাড়াও এই দিনটি বাছাই করার আরও একটি তাৎপর্য হল ১৯৮৯ সালে ১৯ নভেম্বর দেশকে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য ত্রিনিদাদ ও টোবাগোর ফুটবল দল ঐক্যবদ্ধ হয়। ভারতে প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করা হয় ২০০৭ সালে। পুরুষদের অধিকার নিয়ে কাজ করা এক শীর্ষ সংস্থা প্রথম এই দিনের সূচনা করে।

এ বছরের থিম
আন্তর্জাতিক পুরুষ দিবস ২০২০ সালের থিম হল ‘পুরুষ ও ছেলেদের সুস্বাস্থ্য'। গোটা বিশ্বের পুরুষ জাতির জনসংখ্যার স্বাস্থ্যের উন্নতিকে এই বছরের থিম করা হয়েছে। আন্তর্জাতিক পুরুষ দিবসের লক্ষ্য হল পুরুষদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং সামাজিক, সংবেদনশীল, শারীরিক ও আধ্যাত্মিক বিষয়গুলির মতো জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি খুঁজে বের করা। ষাটের দশক থেকেই পুরুষ দিবস পালনের জন্য লেখালেখি শুরু হয়। ১৯৬৮ সালে আমেরিকান সাংবাদিক জন পি হ্যারিস নিজের লেখায় এ দিবসটি পালনের গুরুত্ব তুলে ধরেন।

ভারতে উদযাপন পুরুষ দিবস
পুরুষদের প্রতি বৈষম্য এবং লিঙ্গ সম্পর্ক ও সমতার দিকটিও তুলে ধরে এই দিনটি। নারীদের পাশাপাশি পুরুষদেরও যোগ্য সম্মান পাওয়ার অধিকার রয়েছে। তাঁদেরও অধিকার নিয়ে বলার সুযোগ করে দেওয়াও অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষ্যে শিল্পী সুদর্শন পট্টনায়ক পুরীর সমুদ্র সৈকতে এই দিনের গুরুত্ব ফুটিয়ে তুলেছেন বালির ওপর। অন্যদিকে যশ রাজ ফিল্মসও দেশের সব পুরুষদের এই দিনের শুভেচ্ছা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications