রাষ্ট্রপুঞ্জে ইমরানের পুরো নাম বলে কী বার্তা দিল ভারত?

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কড়া টক্কর দিল ভারত। পাকিস্তান একের পর এক ভারতের বিরুদ্ধে তোপ দেগেছে। ভারত তার পাল্টা জবাব দিয়েছে কড়া ভাষায়।

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কড়া টক্কর দিল ভারত। পাকিস্তান একের পর এক ভারতের বিরুদ্ধে তোপ দেগেছে। ভারত তার পাল্টা জবাব দিয়েছে কড়া ভাষায়। রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রীকে ইমরান খান নিয়াজি বলে ডেকেছে ভারত। এই পুরো নামে ডাকার মধ্যে একটা চরম বার্তা রয়েছে। বিদেশ মন্ত্রকের সচিব বিদিশা মৈত্র ভারতের পক্ষে বলতে গিয়ে ইমরান খানকে পুরো নামে ডাকেন তাঁর অন্যতম কারণ পাকিস্তানের দুমুখো নীতির সমালোচনা করা। সংখ্যালঘঘু ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে বলতে গিয়ে বিিদশা ১৯৭১ সালের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, পাকিস্তানের জেনারেল এ এ কে নিয়াজির কথা মনে করিয়ে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে এই জেনারেল নিয়াজি প্রায় গণহত্যা চালিয়েছিল। তাকেই হার স্বীকার করতে হয়েছিল।

রাষ্ট্রপুঞ্জে ইমরানের পুরো নাম বলে কী বার্তা দিল ভারত?

ইমরান খানের পুরো নামে নিয়াজি শব্দটি থাকলেও তিনি সেটি ব্যবহার করতে চান না। কারণ সেই জেনারেল এএকে নিয়াজি। কিন্তু কয়েকদিন আগে মুজফফরাবাদে যে সভা করেছিলেন ইমরান সেখানে গো ব্যাক নিয়াজির স্লোগান উঠেছিল। এই নিয়াজিরা সাধারণত পাস্তুন। তাঁরা পাকিস্তান এবং আফাগানিস্থানে বসবাস করে থাকে। পাকিস্তানের মিয়ানওয়ালিতেই এদের বাস।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সহযোগিতা করেছিল। সেসময় পাক সেনার কমান্ডার জেনারেল এএকে নিয়াজি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরার কাছে। রাষ্ট্রপুঞ্জের সাধারণসভার মঞ্চে সেকথাই আবার ইমরাণ খানকে স্মরণ করিয়ে গিয়েছেন ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+