হোয়াইট হাউসের কাছে গার্ডদের ওপর সন্ত্রাস হামলা, আফগান সন্দেহভাজন গ্রেপ্তারে কেন উত্তপ্ত আমেরিকার রাজনীতি?

মার্কিন রাজধানীতে ফের ভয়াবহ অস্থিরতা। হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর গুলিবর্ষণের ঘটনাকে সরাসরি সন্ত্রাসবাদী হামলা বলে আখ্যা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত ৫০০ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে, ব্যস্ত ফ্যারাগাট স্কোয়ারের কাছে টহলরত দুই গার্ড সদস্যকে আচমকা লক্ষ্য করে গুলি চালানো হয়। মুহূর্তে থমকে যায় এলাকা। হোয়াইট হাউস চত্বর জুড়ে জারি হয় উচ্চ সতর্কতা। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে ট্রাম্প তখন ফ্লোরিডার মার এ লাগো রিসর্টে ছিলেন।

ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, "জাতীয় রক্ষীদের ওপর এই হামলা শুধু নৃশংস নয় এটি নরকের অন্ধকার থেকে উঠে আসা এক সন্ত্রাসী আঘাত। গোটা আমেরিকার উপর আঘাত।"

ঘটনার পরপরই গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ে ২৯ বছর বয়সি রহমানুল্লাহ লাকানওয়াল। আফগানিস্তান থেকে ২০২১ সালে আগত এই ব্যক্তি গুলির লড়াইয়ে আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। নথি অনুযায়ী, তিনি বিশেষ ভিসায় আমেরিকায় এলেও পরে ওভারস্টে করে অবৈধভাবে দেশে অবস্থান করছিলেন।

ওয়াশিংটনের মেয়র মিউরিয়েল বাউসার ইতিমধ্যেই ঘটনাটিকে 'টার্গেটেড অ্যাটাক' বলে মন্তব্য করেছেন। জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে ঘটনাটি সন্ত্রাসবাদী ষড়যন্ত্র হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।

কিন্তু বিতর্ক আরও তীব্র হয় ট্রাম্পের রাতের ভাষণে। তিনি অভিযোগ তোলেন
"এই ব্যক্তি বাইডেন প্রশাসনের হাত ধরে নরকসম আফগানিস্তান থেকে উড়িয়ে আনা হয়েছিল।"

তার দাবি, বাইডেনের আমলে যাঁরা আফগানিস্তান থেকে আশ্রয় পেয়েছেন, তাঁদের প্রত্যেককে নতুন করে তদন্ত করা উচিত। তাঁর কড়া ভাষায়,
"যে বিদেশি আমেরিকার কোনও উপকার আনে না, তাকে দেশে থাকার অধিকার দেওয়া যায় না।"

পুলিশ জানিয়েছে, হামলাকারী হঠাৎই এক মোড় ঘুরে গার্ড সদস্যদের উপর গুলি চালায়। সঙ্গে থাকা অন্য সৈন্যরা পাল্টা গুলি চালিয়ে তাকে কাবু করে। গুরুতর জখম দুই রক্ষীও হাসপাতালে লড়াই করছেন মৃত্যুর সঙ্গে।

এই ঘটনার পর প্রতিরক্ষা দফতর জানিয়েছে ডিসিতে ইতিমধ্যেই মোতায়েন ২২০০ সেনার সঙ্গে আরও বাহিনী যোগ দিয়ে অভিবাসন ও অপরাধ দমনে ট্রাম্প প্রশাসনের কড়া অভিযান চালানো হবে।

রাজধানীর বুকে এমন দুঃসাহসিক হামলা শুধু নিরাপত্তা দুর্বলতার প্রশ্নই নয়, আমেরিকার রাজনৈতিক ময়দানেও নয়া ঝড় তুলেছে। ট্রাম্পের কড়া অবস্থান ও বাইডেন প্রশাসনকে দায়ী করা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+