যৌন কেলেঙ্কারিতে ট্রাম্প, কেন তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা জেনে নিন
যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া মার্কিন প্রেসিডেন্টে একা ট্রাম্প নন এর আগেও একাধিক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মনিকা লিউনিস্কি এবং বিল ক্লিন্টনের যৌন কেলেঙ্কারির ঘটনা সকলেরই জানা। কিন্তু কী এমন ঘটিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাঁর জন্য আলাদা করে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

জানা গিয়েছে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার থেকেও বড় ঘটনা ঘটিয়েছেন ট্রাম্প। তিনি এই ঘটনা ধামাচাপা দিতে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলকে নাকি মোটা টাকা দিয়েছিলেন। যাঁকে হাশ মানি বলা হয়ে থাকে। ২০১৬ সালে যখন তিনি মার্কিন রাষ্ট্রপতি পদের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং প্রচার চালাচ্ছিলেন তখন তিনি এই হাশ মানি পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে দিয়েছিলেন।
আমেরিকার ধনি শিল্পপতিদের মধ্যে একজন ডোনাল্ড ট্রাম্প। রিয়েল এসটেটের ব্যবসা তাঁরা। কোটি কোটি টাকার সম্পত্তি। বিলিওনেয়ার বললে ভুল হবে না। ২০০৬ সালে একটি গল্ফ খেলার অনুষ্ঠানে গিয়ে স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। সেসময় পর্ন তারকার বয়স ছিল ২৭ আর ট্রাম্পের বয়স ছিল ৬০। তার চার মাস আগেই তাঁর তৃতীয় স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাঁদের পুত্র সন্তান ব্যারনের জন্ম দিয়েছিলেন। স্টর্মি ড্যানিয়েল তাঁর লেখা বই ফুল ডিসক্লোজারে পুরো তথ্য দিয়েছেন তাঁর।
স্টর্মি তাঁর বইয়ে লিখেছেন ট্রাম্পের বডিগার্ড তাঁকে ডিনারের জন্য নিজের পেন্টহাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে ট্রাম্পের সঙ্গে যৌনতায় জড়িয়েছিলেন স্টর্মি। যদিও ডোনাল্ড ট্রাম্প সেই অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা তিনি দাবি করেছেন স্টর্মি মিথ্যে কথা বলে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এরপর ২০১৬ সালে যখন রিপাবলিকান প্রার্থী হয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সামিল হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তখন তাঁর ব্যক্তিগত আইনজীবী স্টর্মি ড্যানিয়েলের মুখ বন্ধ করার জন্য ১৩০ লক্ষ ডলার দিয়েছিলেন। ২০১৮ সালে ওয়ালস্ট্রিট জার্নালে প্রথম ফাঁস হয় খবরটি। তখন আমেরিকার প্রেসিডেন্ট পদে রয়েছেন ট্রাম্প।
তারপরেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল মার্কিন মুলুকে। সেসময় নিজের সমর্থনে প্রকাশ্যে এসে মন্তব্যও করেছিলেন পর্নস্টার স্টর্মি ড্যানিয়েল। তাই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বিশ্বে এই নিয়ে সমালোচনা শুরু হয়। এমনি বিল ক্লিন্টনের মত তাঁকে ইমপিচমেন্ট প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হতে পারে বলে খবর শোনা যাচ্ছিল। কয়েকদিন ধরেই এই ঘটনায় ট্রাম্পকে গ্রেফতার করা হতে পারে বলে খবর শোনা যাচ্ছিল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications