মল্টার 'গোল্ডেন পাসপোর্ট' নিতে বিত্তশালীরা কেন এতো মরীয়া?

মল্টার "গোল্ডেন পাসপোর্ট" স্কিমের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। যেখানে ধনী ব্যক্তিদের নাগরিকত্ব কেনার অনুমোদন দেয়া হয়। বিবিসি রিয়েলিটি চেক এমন একটি গল্পের পেছনের তথ্য-প্রমাণ যাচাই করে , খতিয়ে দ

পাসপোর্ট ও টাকা
BBC
পাসপোর্ট ও টাকা

মল্টার "গোল্ডেন পাসপোর্ট" স্কিমের মাধ্যমে অন্যান্য দেশের ধনীরা দেশটির নাগরিকত্ব কিনতে পারছে। আর এই ব্যবস্থাটির কড়া সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন।

বিবিসি রিয়েলিটি চেক অর্থাৎ যার মাধ্যমে বিবিসি যেকোনো গল্পের পেছনের সঠিক ঘটনা এবং পরিসংখ্যান যাচাই করে, সেই টিম অনুসন্ধান করেছে - কেন অসংখ্য মানুষ মল্টার পাসপোর্ট কিনতে এতটা আগ্রহী।

একজন সাংবাদিককে হত্যার ঘটনার পর তদন্তের ধারাবাহিকতার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল মল্টায় সফর করছে, দেশটিতে "আইনের শাসন অনুসন্ধান" করতে ।

২০১৭ সালে ড্যাফনে কারুয়ানা গালিৎজিয়া হত্যার ফলে দেশটির রাজনৈতিক ভীত কাঁপিয়ে দেয় এবং এই ভূমধ্যসাগরীয় দ্বীপ দেশটির কথিত দুর্নীতি এবং দুর্বল বিচার ব্যবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দেয়।

রাজনৈতিক কারণে নতুন দেশে বসবাস, স্বল্প কর, অভিজাত শিক্ষার জন্য ধনী ব্যক্তিদের কাছে "গোল্ডেন পাসপোর্ট" বিক্রি একটি বড় বৈশ্বিক বাজারে পরিণত হয়েছে।

তবে মল্টায় নাগরিকত্বের দাম কত হবে এবং যারা এসব পাসপোর্ট কেনেন তাদের সম্পর্কে কী জানার আছে?

মাল্টার নাগরিকত্ব কেনা যাবে মোট সাড়ে ১১ লাখ ইউরো খরচ করে।
BBC
মাল্টার নাগরিকত্ব কেনা যাবে মোট সাড়ে ১১ লাখ ইউরো খরচ করে।

আপনি কীভাবে মাল্টিজ নাগরিকত্ব কিনবেন?

ধনী ব্যক্তি এবং বিনিয়োগ আকৃষ্ট করতে মল্টার সরকার ২০১৪ সালে এই প্রকল্পটি চালু করেছিল। পাসপোর্ট পেতে আবেদনকারীদের অবশ্যই নিম্ন লিখিত কয়েকটি ক্ষেত্রে অবদান রাখতে হবে:

  • জাতীয় উন্নয়ন তহবিলে সাড়ে ছয় লাখ ইউরো।
  • মল্টিজ স্টক বা শেয়ারে দেড় লাখ ইউরো।
  • কমপক্ষে সাড়ে তিন লাখ ডলার মূল্যের একটি সম্পত্তি কিনতে হবে (অথবা বছরে ১৬ হাজার ইউরো ভাড়া দিতে হবে)।

আবেদনকারীরা অবশ্যই অবশ্যই ১২ মাসেরও বেশি সময় ধরে আবাসিক স্ট্যাটাস থাকতে পারে, যদিও তাদের সেখানে শারীরিকভাবে বসবাস করতে হবে না।

প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে এখান পর্যন্ত ৮৩৩ জন বিনিয়োগকারী এবং ২,১০৯ পরিবারের সদস্য মল্টিজ নাগরিকত্ব অর্জন করেছেন।

একটি মাল্টিজ পাসপোর্ট ধারনকারী ব্যক্তি অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে ভিসা-মুক্ত ভ্রমণের অনুমোদন পায়, কারণ মাল্টা শেংজেন চুক্তির অংশ।

২০১৭ সালের মাঝামাঝি এবং ২০১৮ সালের মাঝামাঝি সময়কালের মধ্যে এই স্কিম থেকে আয় ১৬ কোটি ২৩ লাখ ৭৫ হাজার ইউরোতে উন্নীত হয়, যেটা সেই সময়ে মল্টার জিডিপির ১ দশমিক ৩৮ শতাংশের সমান, যদিও ২০১৮ সালে পাসপোর্ট কেনার হার পড়ে যায়।

মল্টার মত ছোট দেশগুলোর জন্য উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ আকৃষ্ট করতে এই ধরনের স্কিম নেয়ার পরিষ্কার প্রণোদনা রয়েছে।

ফ্লোরেন্সের ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইন্সটিটিউট এর অভিবাসন বিষয়ক গবেষক লুক ভন ডের ব্যারেন বলছেন, "অনেক ক্ষুদ্র রাষ্ট্র এই ধরনের ব্যবস্থার মাধ্যমে আয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে,"।

মল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকট
Getty Images
মল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকট

কারা কিনছে মল্টার পাসপোর্ট?

যেসব দেশের নাগরিকেরা এই "সোনালী পাসপোর্ট" এর জন্য আবেদন করেছেন তাদের সম্পর্কে পৃথক দেশ হিসেবে কোনও তথ্য মল্টার সরকার প্রকাশ করে না, কিন্তু তারা অঞ্চল হিসেবে তথ্য দিয়ে থাকে।

আবেদনকারী নাগরিকদের মধ্যে সবচেয়ে এগিয়ে ইউরোপের নাগরিকেরা, এরপরে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় এলাকা এবং তারপরে এশিয়া অঞ্চল।

যাইহোক, ইউরোপীয় সদস্যভুক্ত দেশগুলোর বার্ষিক নাগরিকত্ব গ্রহণ সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করতে বাধ্যবাধকতা রয়েছে-ওই বছর কারা কারা নাগরিক হয়েছেন।

২০১৪ সালে মল্টাতে এই নীতি চালুর পর, সৌদি আরব, রাশিয়া এবং চীন থেকে নাগরিকত্ব গ্রহণকারীর সংখ্যা বেড়ে যায়।

উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৫ সালের আগে সৌদি আরব থেকে ন্যাচারালাইজড কোনও নাগরিক ছিল না, কিন্তু ওই সময় থেকে তা ৪শ ছাড়িয়ে যায়।

আরেকটি পাসপোর্ট চাওয়ার বৈধ কারণ রয়েছে, কিন্তু মল্টিজ এই ব্যবস্থাটির অপব্যবহারের অভিযোগ উঠেছে।

২০১৯ সালের জানুয়ারি মাসে ইউরোপীয় কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে, মল্টার এই স্কিমের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের চেয়ে "কম কঠোর" ।

এক্ষেত্রে আবেদনকারীদের বাসস্থান থাকার বাধ্য-বাধকতা নেই, এবং আগে থেকে দেশে দেশটির সাথে কোনও যোগাযোগ থাকাও প্রয়োজনীয় নয়।

খুন হওয়া রিপোর্টার ড্যাফনে কারুয়ানা গালিৎজিয়ার ছবি হাতে বিক্ষোভকারীরা
Getty Images
খুন হওয়া রিপোর্টার ড্যাফনে কারুয়ানা গালিৎজিয়ার ছবি হাতে বিক্ষোভকারীরা

আরও পড়তে পারেন:

সাংবাদিক মায়ের হত্যাকাণ্ডের বিচার পেতে ছেলের লড়াই

তিন কারণে গণমাধ্যমের স্বাধীনতায় পিছিয়ে বাংলাদেশ

ই-পাসপোর্ট নিয়ে আপনাদের প্রশ্নের জবাব

ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্ব কি কেনা যায়?

দি অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) গতবছর অর্থাৎ ২০১৮ সালে একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে মল্টাকে কর ফাঁকির উচ্চ ঝুঁকিতে থাকা দেশ হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়েছে, আর এর কারণ দেশটির 'গোল্ডেন পাসপোর্ট" স্কিম।

মল্টার সরকারের বক্তব্য, তারা সমস্ত আবেদনকারী এবং রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছে এমন ব্যক্তিদের বিষয়ে যাচাই করে থাকে।

গবেষক মিস্টার ভন ডের ব্যারেন বলছেন, অনেক পরিবার এটাকে ব্যবহার করছে তাদের সন্তানদের বিদেশে শিক্ষার সুযোগ হিসেবে অথবা কেউ সুযোগ নিচ্ছে নিজের দেশ ছেড়ে অন্য কোথাও স্থানান্তরিত হওয়ার জন্য।

কিন্তু তিনি আরও যে বিষয়টি যোগ করেন: "এই কর্মসূচি নাগরিকদের মধ্যে বৈষম্যকে আরও বাড়িয়ে তুলতে পারে, কেননা কেবলমাত্র অল্প কিছুসংখ্যক বিত্তশালী অভিজাত-ই এই দ্বিতীয় নাগরিকত্ব কিনতে পারে।"

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সাইপ্রাস এবং বুলগেরিয়াতে একই রকম স্কিম রয়েছে।

২০০৮ সাল থেকে ২০১৮ সালের মধ্যে সাইপ্রাস ১৬৮৫ বিনিয়োগকারী এবং তাদের পরিবারের ১৬৫১ সদস্যের নাগরিকত্বের আবেদন গ্রহণ করেছে। যদিও চলতি বছরের নভেম্বর মাসে দেশটি ২৬ জন বিনিয়োগকারীর গোল্ডেন পাসপোর্ট প্রত্যাহার করে নিয়েছে, তাদের ক্ষেত্রে প্রক্রিয়াগত "ভুল" এর অভিযোগ দেখিয়ে।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+