লকডাউনে কেন ভিটামিন ডি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা! এতে কী করোনা রোধ হয়?
করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিশ্বজুড়ে চলছে লকডাউন। আর এই অবস্থায় বাড়িতেই থাকছেন সবাই। বাড়ির বাইরে নে যেতে পারার দরুণ সূর্য়ের আলো শরীরে লাগছে না প্রায় কারোরই। এতে শরীরে ভিটামিন ডি-র অভাব সৃষ্টি হতে পারে।

কেন ভিটামিন ডি-সম্পন্ন পরিপূরক খাবার খাবেন?
আর এই কারণেই লকডাউন চলাকলে নিয়মিত ভিটামিন ডি-সম্পন্ন পরিপূরক খাবার বা সাপ্লিমেন্ট খেতে পরামর্শ দিয়েছেন ব্রিটেনের বিশেষজ্ঞরা। সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ওয়েবসাইটে এ সম্পর্কিত নির্দেশনা দিয়েছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ।

কী কী খাবেন ভিটামিন ডি পেতে?
সূর্যের আলো থেকে মানবদেহে স্বয়ংক্রিয়ভাবেই ভিটামিন ডি তৈরি হয়। তবে সূর্যের আলোর অভাবে ভিটামিন ডি পাচ্ছে না শরীর। আর তাই তেলযুক্ত মাছ, রেড মিট, ডিমের কুশুম, মাংশের মেটে খেলে শরীরে ভিটামিন ডি পাবে শরীর। এতে শরীরের ক্যালসিয়াম ও ফসফেটের পরিমাণ স্বাভাবিক থাকবে।

কী বলা হয় নির্দেশনায়?
ওয়েবসাইটে এ সম্পর্কিত নির্দেশনায় বলা, জীবন বাঁচাতে অনেকেরই বেশিরভাগ সময় ঘরে থাকতে হচ্ছে। এতে সূর্যের আলোর পর্যাপ্ত ভিটামিন ডি পাচ্ছেন না তারা। এ কারণে হাড় ও পেশী রক্ষায় তাদের প্রতিদিন অন্তত ১০ মাইক্রোগ্রাম ভিটামিন ডি-সম্পন্ন পরিপূরক খাবার গ্রহণ করা উচিত।

ভিটামিন ডি-এর সঙ্গে করোনার কী সম্পর্ক?
চিকিৎসকরা ভিটামিন ডি সেবনের পরামর্শ দিচ্ছেন বলে অনেকেই ধারণা করছেন, এটি হয়তো করোনাভাইরাসের ঝুঁকি কমায়। এ নিয়ে গবেষণা চললেও এখন পর্যন্ত তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications