Queen Elizabeth-এর পর কার মাথায় উঠবে কোটি মূল্যের 'কোহিনূরে'র তাজ

৯৬ বছর বয়সেই থামল রানির দীর্ঘ পথ চলা। আর এরপরেই রাজ পরিবারের প্রটোকল মেনে রাজা হলেন চার্লস। ৭৩ বছর বয়সে ইংল্যান্ডের রাজার চেয়ারে বসলেন তিনি। রানীর রেকর্ড-ব্রেকিং ৭০ বছরের শাসনের পর রাজপরিবারের জন্য একটি নতুন অধ্যায় শুরু

৯৬ বছর বয়সেই থামল রানির দীর্ঘ পথ চলা। আর এরপরেই রাজ পরিবারের প্রটোকল মেনে রাজা হলেন চার্লস। ৭৩ বছর বয়সে ইংল্যান্ডের রাজার চেয়ারে বসলেন তিনি। রানীর রেকর্ড-ব্রেকিং ৭০ বছরের শাসনের পর রাজপরিবারের জন্য একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। একদিকে শোকের ছায়া অন্যদিকে আবার নতুন রাজা পাওয়ার আশায় ব্রিটেন।

প্রিন্স চার্লস মহারাজা হিসাবে নির্বাচিত হওয়ার তাঁর পত্নী ক্যামিলা মহারাণী হিসাবে জায়গা পেলেন। তবে মহারাণীর মৃত্যুর পরেই প্রশ্ন উঠছে কোটি মূল্যের কোহিনুরের তাজ কার মাথায় উঠবে? বলে রাখা প্রয়োজন, রানির মৃত্যুর পরেই শুরু হয়েছে সে দেশে বৃষ্টি। কার্যত তা উপেক্ষা করেই কয়েক হাজার মানুষ ভিড় জমান রানির প্যালেসের সামনে। কেউ প্রার্থনা করছেন তো কেউ আবার ফুল নিয়ে এসেছেন শ্রদ্ধা জানাতে। অর্ধনমিত রাখা হয়েছে সে দেশের পতাকা।

 রাজার চেয়ার বসছেন চার্লস

রাজার চেয়ার বসছেন চার্লস

প্রটোকল মেনেই মহারাণীর ইলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজার চেয়ার বসছেন চার্লস। একেবারে তিথি সময় এবং রাক পরম্পরা মেনে রাজ্য ভিষেক হবে তাঁর। একদিকে মহারাণীর প্রয়ানে যখন শোকস্তব্ধ দেশ সেই সময় নতুন করে রাজা পাওয়ার আশায় বুক বাঁধছে সে দেশ।

কোহিনুরের তাজ পড়ানো হবে তাঁর মাথায়

কোহিনুরের তাজ পড়ানো হবে তাঁর মাথায়

জানা যাচ্ছে, রাজা চার্লসের পাশাপাশি রানি হিসাবেও অভিষেক হবে ক্যামিলার। আর সেদিনই কোটিমুল্যের কোহিনুরের তাজ পড়ানো হবে তাঁর মাথায়। দীর্ঘ ৭০ বছর রানির মাথাতেই শোভা পাচ্ছিল কোটি মুল্যের এই তাজ। প্ল্যাটিনাম এবং কোহিনূর হীরে খচিত এই মুকুটটি খুবই সুন্দর এবং আকর্ষণীয়। এটি 1937 সালে রাজা জর্জের রাজ্যাভিষেকের জন্য নির্মিত হয়েছিল। এই হীরা নিয়েও রয়েছে নানা কল্পকাহিনীও।

বিশ্বের এটিই সবথেকে দামি হিরে

বিশ্বের এটিই সবথেকে দামি হিরে

কোহিনূর হীরা সম্পর্কে বলা হয়, ভারত থেকে ১৮৪৯ সালে ইংল্যান্ডে আনা হয়েছিল। বিশ্বের এটিই সবথেকে দামি হিরে। এটি 105.6 ক্যারেটের হয়ে থাকে। তবে যাই হোক এই তাজ এবার উঠতে চলেছে ক্যামিলার মাথাতেই। রানির পুত্র প্রিন্স চার্লসের দ্বিতীয় স্ত্রী। প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর প্রিন্স চার্লস ক্যামিলাকে বিয়ে করেন।

রাত জাগল ব্রিটেন

রাত জাগল ব্রিটেন

বলে রাখা প্রয়োজন, রানি Queen Elizabeth-এর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই রাজ পরিবারের অফিসিয়াল টুইটার থেকেও এই বিষয়ে জানানো হয়। যেখানে বলা হয়, রানি বিকেলে বৃহস্পতিবার বালমোরালে প্রয়াত হয়েছেন। রাজা এবং রানী কনসোর্ট আজ সন্ধ্যায় বালমোরালে থাকবেন এবং আজ লন্ডনে ফিরবেন বলেও টুইটারে জানানো হয়েছে। রানির দেহ লন্ডনে নিয়ে আসা হবে বলেও জানানো হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই প্যালেসের সামনে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। কেউ চোখের জল ফেলছেন তো কেউ আবার শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রানিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+