লকডাউন তুললে বিপদ বাড়বে, ফের সতর্ক করল হু, কী সিদ্ধান্ত নেবে ভারত

করোনা ভাইরাসের যে পরিস্থিতি এখন রয়েছে তাতে লকডাউন তুলে নেওয়া ভয়ঙ্কর হতে পারে। ফের সতর্ক করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

করোনা ভাইরাসের যে পরিস্থিতি এখন রয়েছে তাতে লকডাউন তুলে নেওয়া ভয়ঙ্কর হতে পারে। ফের সতর্ক করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এখনই কোনও দেশ লকডাউন প্রত্যাহার করলে বিপদ আরও বাড়বে বলে জানিয়েছে হু। এদিকে ভারতের লকডাউনের সময় শেষের পথে। যদিও ওড়িশা এবং পাঞ্জাব আগেই লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছে।

 লকডাউন নিয়ে হু-র সতর্কতা

লকডাউন নিয়ে হু-র সতর্কতা

করোনা ভাইরাসের পরিস্থিতি যেরকম রয়েছে তাতে এখনই কোনও দেশ লকডাউন প্রত্যাহার করলে বিপদ আরও বাড়বে। লকডাউন নিয়ে আবারও বিশ্বকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতালি, স্পেন, ফ্রান্স, আমেরিকা সব দেশেই লকডাউন বাড়ানো হয়েছে। কেবল মাত্র চিন উহানের লকডাউন তুলেছে। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সাবধানবানী কতটা কার্যকর হবে সেটা সময় বলবে।

ভারতে লকডাউন বাড়তে পারে

ভারতে লকডাউন বাড়তে পারে

এদিকে ভারতে ২১ দিনের লকডাউনের সময় শেষের পথে। ইতিমধ্যেই দুই রাজ্যে ওড়িশা এবং পাঞ্জাব আরও ১৫ দিন লকডাউন বৃদ্ধির কথা ঘোষণা করেছে। গোটা দেশে এখন লকডাউন নিয়ে কী সিদ্ধান্ত হবে তার অপেক্ষায় রয়েছে দেশবাসী। শনিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরেই লকডাউন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য কর্মীদের সংক্রমণ নিয়ে উদ্বেগ

স্বাস্থ্য কর্মীদের সংক্রমণ নিয়ে উদ্বেগ

বিশ্বস্বাস্থ্য সংস্থা একদিকে যেমন লকডাউন নিয়ে বিশ্বকে সতর্ক করেছে। ঠিক তেমনই বিভিন্ন দেশে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে। আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন সহ একাধিক দেশে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরাও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। অনেক জায়গাতেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকদের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+