বিশ্বজোড়া করোনা মহমারীকে কারা আরও ছড়িয়ে দিচ্ছে! উত্তর জানান দিল 'হু'
বিশ্বজোড়া করোনা মহমারীকে কারা আরও ছড়িয়ে দিচ্ছে! উত্তর জানান দিল 'হু'
করোনা ভাইরাস যে অতিমারীর আকার নিয়েছে তা বহু আগেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। তবে দিনে দিনে সেই বিশ্বমহামারী কীভাবে এগিয়ে যাচ্ছে আরও ধ্বংসের দিকে, তা নিয়ে এবার মুখ খুলল হু।

কারা এগিয়ে নিয়ে যাচ্ছে করোনা মহামারী?
বিশ্বস্বাস্থ্য সংস্থা 'হু' জানিয়েছে, যে সমস্ত ব্যক্তিরা ৫০ বছরের নিচে রয়েছেন, তাঁরা করোনা মহামারীকে আরও ছড়িয়ে দিচ্ছেন। ২০, ৩০, ৪০ এর ঘরে থাকা বয়সীদের থেকে করোনার সংক্রমণ বিশ্ব জুড়ে বেশি ছড়াচ্ছে বলে জানা গিয়েছে।

মহামারীর রূপ বদলাচ্ছে!
হু এর দাবি, ক্রমেই মহামারীর রূপ বদলাতে শুরু করে দিয়েছে। আগের মতো আকারে আর করোনার মহামারী নেই। বেশিরভাগ ক্ষেত্রে এখন কম বয়সী মানুষরা এই দানবীয় ভাইরাসের শিকার বেশি হতে শুরু করে দিয়েছেন। ফলে মহামারীর ধরন পাল্টাতে থাকছে।

ভিয়েৎনাম , নিউজিল্যান্ড পথ দেখাচ্ছে
সদ্য করোনা খানিকটা উঁকি মারলেও, কয়েকদিন আগে পর্যন্তও নিউজিল্যান্ড ১০০ দিনের মধ্যে একটিও সংক্রমণ না পাওয়ার খবর আসে। অন্যদিকে, ভিয়েৎনাম জানিয়েছে দেশের অভ্যন্তর থেকে সংক্রমণ ছড়ানো বন্ধ হয়েছে সেদেশে। ফলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের পথে যাচ্ছে।

ভারতের করোনা পরিস্থিতি
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১৯, ৭৭, ৭৭৯ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার গিয়ে দাঁড়িয়েছে ৭৩.১৮ শতাংশে।তবে, দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ছাড়াল ২৭ লক্ষ। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ২৭, ০২, ৭৪২ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৬ লক্ষ ৭৩ হাজারের বেশি।












Click it and Unblock the Notifications