করোনা'র উৎস কোথা থেকে? আমেরিকা-চিনকে তথ্য দিতে বলল WHO
গত দুটো বছর গোটা বিশ্বকে কার্যত পিছনে ঠেকে দিয়েছে। একের পর এক মৃত্যু দেখেছে বিশ্বের মানুষ। যার রেশ এখনও কাটেনি। এই অবস্থায় চিনের দাবি ঘিরে চাঞ্চল্য বিশ্বজুড়ে
WHO On Covid 19: করোনা'র উৎস কোথা থেকে? আর এই বিষয়ে আমেরিকা এবং চিনের কাছে কি তথ্য রয়েছে? আর সেই সমস্ত তথ্য জমা দিতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমেরিকা এবং চিন দুই দেশকে করোনার উৎপত্তি নিয়ে পাওয়া তথ্য জমা দিতে বলল।
ইতিমধ্যে দুই দেশকে এই বিষয়ে বার্তা পাঠিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিক ডঃ টেড্রোস আধানম ঘেব্রেইসাস। চিনের একটি ল্যাবে করোনার উৎপত্তি বলে ইতিমধ্যে দাবি করেছে আমেরিকা। আর এহেন দাবির পরেই এহেন তথ্য চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যা খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করা হচ্ছে।

কি বলছে এফবিআই
করোনার উৎপত্তি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন FBI-এর এক কর্তা। সংক্রমণের জন্যে চিনকেই দায়ি করেন তিনি। ওই কর্তার দাবি, দীর্ঘদিন ধরে এই বিষয়ে অনুসন্ধান চালিয়েছে এফবিআই। আর তাতে নাকি স্পষ্ট, করোনার উত্স চিনের একটি শহর উহানের ল্যাব থেকেই। শুধু তাই নয়, উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি ভাইরাসটিকে নিয়ে পরীক্ষা চালানোর সময়েই এহেন বিপত্তি ঘটে বলেও দাবি করছেন সে দেশের তদন্তকারীরা। তবে এই কাজ চলাকালীন নানা ভাবে বাঁধা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও চাঞ্চল্যকর দাবি করেছেন এফবিআইয়ের ওই আধিকারিকরা।

আমেরিকার কাছে তথ্য চাইছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গত সপ্তাহে এক বিজ্ঞানী এবং করোনা সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল লিড ড. মারিয়া ভ্যান কেরখোভ বলেন, WHO সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘে মার্কিন মিশনের সাথে যোগাযোগ করেছিল। যাতে এই বিষয়ে আরও বিস্তারিত জানা যায়। এই বিষয়ে নাকি এফবিআইকেও তাঁরা আবেদন করেছেন। অন্তত চিনা কার্যকলাপের যে সমস্ত তথ্য আমেরিকার কাছে আছে তা যেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়। যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে চালানো তদন্তও গতি পায়। এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বের অন্যতম বিজ্ঞানীদের কাছে। এমনটাই বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই আধিকারিক।

কি বলছে চিন
যদিও চিন সরকার প্রথম থেকেই বলে আসছে কোভিড ১৯, তাদের কোনও ল্যাব থেকে বের হয়নি। তবে সাম্প্রতিক সময়ে তাদের শুরু থেকে চলে আসা দৃষ্টিভঙ্গীতে কোনও পরিবর্তন করেছে কিনা তা অবশ্য জানা যায়নি। তারা আমেরিকার সাম্প্রতিক মন্তব্য নিয়েও কোনও জবাব এখনও দেয়নি। তবে উল্লেখ করা প্রয়োজন, চিনের উহানে অনেকগুলি পরীক্ষাগার রয়েছে। যেগুলি রয়েছে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের অধীনে। সেখানে ভ্যাকসিন তৈরি কাজ ছাড়াও ভাইরাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলে। সেখান থেকেই ভাইরাস ছড়িয়েছে বলে প্রথম থেকে দাবি উঠেছে। এমনকি সরজমিনে ল্যাব খতিয়ে দেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications