Trump Executive Orders List: মসনদে বসেই বাইডেনের ৭৮ আদেশ বাতিল ট্রাম্পের, প্রথম দিনে আর কী কী ঘোষণা?
Trump Executive Orders List: দ্বিতীয়বার মসনদে বসে প্রথম দিনেই একগুচ্ছ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US president Donald Trump)। বাইডেন প্রশাসনের আরোপিত একাধিক নিয়ম নীতি রদবদলের ঘোষণা করেছেন ট্রাম্প। শপথ গ্রহণের পর ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে সেই সমস্ত খসড়া বিলে সই করলেন ট্রাম্প। জনসমক্ষে তুলে ধরলেন তার প্রথম প্রশাসনিক সিদ্ধান্ত সমূহ।
প্রথম প্রশাসনিক সিদ্ধান্তে আমেরিকাবাসীর প্রায় সব ধরনের সমস্যা নিরসনের প্রচেষ্টা চালানো হয়েছে ট্রাম্পের তরফে। মসনদে বসেই পূর্বসূরি বাইডেনের (Joe Biden) জারি করা ৭৮টি নির্দেশিকা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশগুলি বাতিল করে একগুচ্ছ ফাইলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেনের আদেশ বাতিল থেকে শুরু করে প্যারিস জলবায়ু চুক্তি (Paris Agreement on Climate Change) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দিলেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কোন কোন ফাইলে সই করলেন ট্রাম্প?
বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিলের নির্দেশ ট্রাম্পের। এদের মধ্যে অন্তত ১২টি আদেশ ছিল বর্ণবৈষম্যের বিরোধীমূলক পদক্ষেপ ও লিঙ্গ বৈষম্যের বিরোধী। সমকামী ও রূপান্তরকামীদের অনুকূলে ছিল ওই নির্বাহী আদেশ। কিন্তু দ্বিতীয়বার মসনদে বসে ট্রাম্প জানিয়ে দেন, তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া হবে না। আমেরিকায় কেবল পুরুষ ও স্ত্রী, এই দুই লিঙ্গের সমাজ থাকবে। মেধার ভিত্তিতে সমাজ গঠনের বার্তা দিয়েছেন তিনি।
সরকারি আধিকারিকরা আপাতত কোনওরকম নির্দেশিকা জারি করতে পারবেন না। এদিন সেই নির্দেশও দিলেন ট্রাম্প। সরকারে নিয়োগ প্রক্রিয়াও বন্ধ থাকবে। ট্রাম্প জানিয়েছেন, যতদিন না পর্যন্ত নতুন সরকার পাকাপাকিভাবে দায়িত্ব বুঝে নিচ্ছে, ততদিন এই নির্দেশিকা বহাল থাকবে। তবে নিয়োগ বন্ধ রাখা হবে না সেনাবাহিনী ও অন্যান্য কিছু বিশেষ ক্ষেত্রে।
সমস্ত দফতর ও সরকারি এজেন্সিকে আমেরিকাবাসীর জীবনযাত্রার দৈনিক খরচ কমানোর লক্ষ্যে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এদিন প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণা করেন মার্কিন প্রেসিডন্ট। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও আমেরিকা সরে যাচ্ছে বলে সিদ্ধান্ত জানিয়ে দেন ট্রাম্প। সেই সংক্রান্ত ফাইলেও সই করে দেন মার্কিন প্রেসিডেন্ট।
টিকটকের উপর নিষেধাজ্ঞাও তুলে নিলেন ট্রাম্প। চিনের নিয়ন্ত্রণাধীন ওই অ্যাপকে আপাতত ৭৫ দিন ব্যান করা হবে না বলে জানান ট্রাম্প। প্রায় ১৭ কোটি ব্যবহারকারী পুনরায় টিকটক ব্যবহার করতে পারবেন। এই ৭৫ দিনে খতিয়ে দেখা হবে টিকটকের কারণে আমেরিকার জাতীয় নিরাপত্তা কোনওভাবে আপোস হচ্ছে কিনা। এদিন বাক স্বাধীনতার অধিকার রক্ষার পক্ষে নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications