তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝেই বিশ্বে কোভিডে মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে চরম বার্তা হু-এর

তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝেই বিশ্বে কোভিডে মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে চরম বার্তা হু-এর

বিশ্বজুড়ে কার্যত ত্রাস হয়ে উঠছে এক বছরের বেশি সময় ধরে চলা কোভিড অতিমারী। এই অতিমারীর জেরে বিশ্বে করোনা গ্রাফ কার্যত ভয়াবহ আকার নিচ্ছে। এদিকে, ভারত ডেল্টা ভ্যারিয়েন্টের বাড়-বাড়ন্তের মাঝে দোনিক আক্রান্তের গ্রাফে নজর রয়েছে সকলের। অন্যদিকে, বিশ্বস্বাস্থ্য সংস্থা হু এদিন করোনা পরিস্থিতি নিয়ে দিয়েছে বড় বার্তা।

 ২১ শতাংশ বেড়েছে মৃত্যু

২১ শতাংশ বেড়েছে মৃত্যু

হু এর সাম্প্রতিক রিপোর্ট জানিয়েছে, গত এক সপ্তাহে বিশ্বে করোনার মৃতের হার ২১ শতাংশ বেড়েছে। বেশির ভাগ মৃত্যুর খবরই এসেছে আমেরিকা ও দক্ষিণ এশিয়া থেকে। মূলত দক্ষিণ এশিয়াতেই পাওয়া গিয়েছে করোনার মারণ ভ্যারিয়েন্ট ডেল্টা।

পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যান বলছে, বিশ্বের ৬৯,০০০ মৃত্যু আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বুকে ঘটেছে। এদিকে, জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান জানিয়েছে বিশ্ব জুড়ে কোভিড কেস বেড়েছে ৮ শতাংশ। এর আগে, হুয়ের তরফে জানানো হয় যে ইওরোপ জুড়ে যে করোনার প্রবল হানা দেখা দিয়েছে তার নেপথ্য় কারণ ডেল্টা ভ্যারিয়েন্টের রমরমা।

সবচেয়ে বেশি আক্রান্ত

সবচেয়ে বেশি আক্রান্ত

তবে , বিশ্বস্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, বিশ্ব জুড়ে কোভিডের ছড়িয়ে পড়া দেখা গেলেও মৃতের সংখ্যার দিক থেকে ইওরোপ অনেকটাই পিছনে রয়েছে। তবে আক্রান্তের সংখ্যায় এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইন্দোনেশিয়া, ইউকে ভারত।

১৩২ টি দেশে ভয়াবহ ডেল্টা

১৩২ টি দেশে ভয়াবহ ডেল্টা

এদিকে, বিশ্বরে ১৩২ টি দেশে ছড়িয়ে গিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এরমধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি ইওরোপে। মহাদেশের ৮ টি দেশে নতুন করে ডেল্টার মারণ প্রকোপ ছড়িয়ে যাচ্ছে বলে খবর। এদিকে, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও মুখ খুলেছে হু। জানানো হয়েছে এখনও পর্যন্ত এমন মাপদণ্ড নেই , যার জেরে ভ্যারিয়েন্ট কে ধ্বংস করার জন্য ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে নিশ্চিত তথ্য সামনে আনা যাবে। ফলে কোভিড বিধি পালনই এই মুহূর্তের সবচেয়ে কার্যকরী উপায় বলে মনে করা হচ্ছে।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+