চিনকে ছাড়িয়ে করোনা ভাইরাসের কেন্দ্রস্থল ইউরোপ! নতুন ফান্ড তৈরির সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চিনকে ছাড়িয়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কেন্দ্রস্থল এখন ইউরোপ। এমনটাই জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। তারা এও সতর্ক করেছে কখন এই প্রাদুর্ভাবের চূড়ান্ত পরিণতি ঘটবে তা জানা অসম্ভব।

চিনকে ছাড়িয়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কেন্দ্রস্থল এখন ইউরোপ। এমনটাই জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। তারা এও সতর্ক করেছে কখন এই প্রাদুর্ভাবের চূড়ান্ত পরিণতি ঘটবে তা জানা অসম্ভব। চিন এবং বাকি বিশ্ব ছাড়া ইউরোপ থেকেই আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। জানিয়েছেন হু-এর প্রধান ট্রেডোস আধানম ঘেব্রেসাস।

করোনা ভাইরাসের কেন্দ্রস্থল এখন ইউরোপ

করোনা ভাইরাসের কেন্দ্রস্থল এখন ইউরোপ

হু-এর প্রধান ট্রেডোস আধানম ঘেব্রেসাস জানিয়েছেন, চিনকে ছাড়িয়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কেন্দ্রস্থল এখন ইউরোপ। চিনে মহামারীর সময়ে যত মানুষের আক্রান্ত ও মৃত্যুর খবর আসছিল, তার থেকেও বেশি খবর আসছে বলে জানিয়েছেন তিনি।

সারা পৃথিবাতে আক্রান্ত ১,৩৪,০০০-র বেশি

সারা পৃথিবাতে আক্রান্ত ১,৩৪,০০০-র বেশি

ডিসেম্বরে চিনে এই ভাইরাসের উপস্থিতি প্রথম ধরা পড়ে। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১,৩৪,০০০-র বেশি। অন্যদিকে মৃতের সংখ্যাও ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে।

সংক্রমণের শৃঙ্খল ভাঙতে হবে

সংক্রমণের শৃঙ্খল ভাঙতে হবে

হু-এর প্রধান জানিয়েছেন, যদি না জানেন ভাইরাস কোথায় রয়েছে, তাহলে লড়াই করা যাবে না। দেশগুলির কাছে আবেদন জানিয়ে তিনি বলেছেন, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে প্রতিটি ক্ষেত্রে সন্ধান, বিচ্ছিন্নকরণ, পরীক্ষা ও চিকিৎসা জরুরি। আগুনের মতো জ্বলতে দেওয়া যাবে না, মন্তব্য করেছেন তিনি।

তিনি আরও বলেন, যদি কোনও দেশ অন্য কোনও দেশের দিকে তাকিয়ে মনে করে ওই দেশের মতো পরিস্থিতি তাদের দেশে হবে না, তাহলে মস্ত ভুল করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

নতুন ফান্ড তৈরির সিদ্ধান্ত

নতুন ফান্ড তৈরির সিদ্ধান্ত

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস নিয়ে নতুন ফান্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে। কোনও কম্পানি, সংস্থা কিংবা কোনও ব্যক্তির কাছ থেকে করোনা মোকাবিলায় সাহায্যের আবেদন জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+