ষাটোর্ধ্বদের জন্য চিনের সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার তৃতীয় ডোজ দেওয়ার সুপারিশ হু-র

ভারতে তৈরি রাশিয়ার করোনা টিকা স্পুটনিক লাইট যখন বিদেশে পাড়িয়ে দেওয়ার ছাড়পত্র পেয়েছে, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সীদের জন্য চিনের সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার তৃতীয় ডোজ দেওয়ার সুপারিশ

ভারতে তৈরি রাশিয়ার করোনা টিকা স্পুটনিক লাইট যখন বিদেশে পাড়িয়ে দেওয়ার ছাড়পত্র পেয়েছে, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সীদের জন্য চিনের সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার তৃতীয় ডোজ দেওয়ার সুপারিশ করেছেন। হুয়ের বিশেষজ্ঞদের এই পরামর্শ নিয়ে আলোচনা শুরু হয়ছে বিশ্বজুড়ে।

ষাটোর্ধ্বদের জন্য চিনের সিনোফার্ম ও সিনোভ্যাক টিকা

ডব্লিউএইচও বা হুয়ের ভ্যাকসিন উপদেষ্টা সোমবার সুপারিশ করেছেন ৬০ বছরের বেশি বয়সী মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়ার জন্য। যারা চিনা সিনোভ্যাক এবং সিনোফার্ম ভ্যাকসিন দিয়ে পুরোপুরি টিকাদান করেছেন, তাঁদের জন্য এই পরামর্শ দেওয়া হয়েছে।

সিনোভ্যাক এবং সিনোফার্ম নিষ্ক্রিয় ভ্যাকসিনগুলির জন্য ৬০ বছর বয়সী মানুষকে অ্যালোজেনিক ভ্যাকসিনের অতিরিক্ত তৃতীয় ডোজ প্রদান করতে হবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কৌশলগত উপদেষ্টা জানিয়েছেন। তিনি বলেন, এটি বিবেচনা করা যেতে পারে টিকা প্রাপ্তির উপর ভিত্তি করে।

এদিকে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল ভারতে তৈরি ভ্যাকিসন বা করোনা টিকা বিদেশে পাড়ি দেওয়া নিয়ে। ভারতে তৈরি রাশিয়ান করোনা টিকা স্পুটনিক লাইট এবার সেই ছাড়পত্র পেয়ে গেল। এবার ভারতে নির্মিত রাশিয়ান একক-ডোজের কোভিড-১৯ ভ্যাকসিন স্পুটনিক লাইট রফতানির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এখনও ভারতে রাশিয়ান স্পুটনিক ভি টিকার প্রয়োগ শুরু হয়নি। কিন্তু অন্যদেশে এই টিকা প্রদানের অনুমতি মিলেছে। স্পুটনিক ভি-র একটা বড় অংশ তৈরি হচ্ছিল ভারতেই। সূত্রের খবর, সম্প্রতি ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি হেটেরো বায়োফার্মা লিমিটেডকে রাশিয়াতে স্পুটনিক লাইটের ৪০ লক্ষ ডোজ রফতানির অনুমতি দেওয়া হয়েছে।

সম্প্রতি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিজিসিআই-র তরফে জানানো হয়েছে, এক ডোজের করোনা টিকা স্পুটনিক লাইটের রফতানি নিয়ে চাপান-উতোর চলছিল অনেকদিন ধরেই। অবেশেষে ভারতেও এই টিকার ট্রায়ালের ছাড়পত্র মিলেছে। অর্থাৎ বিদেশে রফতানি থেকে শুরু করে ভারতে এই এক ডোজের টিকা প্রদানের ব্যাপারে ট্রায়াল শুরু হবে শীঘ্রই।

ভারতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পাশাপাশি স্পুটনিক-ভি দিয়েও টিকাকরণ জারি রয়েছে। স্পুটনিক লাইট এখনও ভারতে শুরু হয়নি। তাই স্পুটনিক লাইটের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমোদন চেয়ে চিঠি দিওয়া হয় ডিজিসিআইকে। জুলাই মাসে প্রথমবার সেই আবেদন করা হয়। কিন্তু তা খারিজ করে দেয় ডিজিসিআই। ডিজিসিআই-র তরফে সেপ্টেম্বরে এই অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর থেকে প্রাপ্তবয়স্কদের উপর স্পুটনিক লাইটের ট্রায়ালে জন্য নাম নথিভুক্তের কাজ শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+