সারা বিশ্বে করোনায় দৈনিক সংক্রমণে রেকর্ড! চিন ও দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্তের খবর

রবিবারের নিরিখে সারা বিশ্বে ১,৮৩,০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যা এখনও পর্যন্ত সব থেকে বেশি। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

রবিবারের নিরিখে সারা বিশ্বে ১,৮৩,০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যা এখনও পর্যন্ত সব থেকে বেশি। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাষ্ট্র সংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই আক্রান্তদের মধ্যে ৫৪৭৭১ জন ব্রাজিলের, ৩৬,৬১৭ জন আমেরিকার এবং ১৫,৪০০ জন ভারতের।

বিশেষজ্ঞদের মত

বিশেষজ্ঞদের মত

বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান কেসগুলি বেরিয়ে আসছে, বেশি সংখ্যায় টেস্ট হওয়ার কারণে। পাশাপাশি সংক্রণের একাধিক কারণকেও প্রতিফলসিত করছে।

বিশ্বে রবিবারের করোনা চিত্র

বিশ্বে রবিবারের করোনা চিত্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া রিপোর্ট অনুযায়ী, রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮,৭০৮,০০৮ জন। যাঁদের মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১,৮৩,০২০ জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৪৬১,৭১৫ জনের। যার মধ্যে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৭৪৩ জনের। এঁদের মধ্যে দুই তৃতীয়াংশের মৃত্যু হয়েছে আমেরিকায়। ব্রাজিলে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রায় ৫০ হাজার করে। চিন ও দক্ষিণ কোরিয়া থেকেও নতুন করে আক্রন্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

স্পেনে উঠে গেল ন্যাশনাল এমারজেন্সি

স্পেনে উঠে গেল ন্যাশনাল এমারজেন্সি

৩ মাস লকডাউন চলার পর স্পেনে ন্যাশনাল স্টেট অফ এমারজেন্সি তুলে নেওয়া হয়েছে। ফলে ৪ কোটি ৭০ হাজার মানুষ যেখানে খুশি যেতে পারবেন। ১৪ মার্চ থেকে সেখানে ন্যাশনাল স্টেট অফ এমারজেন্সি জারি করা হয়েছিল। এছাড়াও ব্রিটেন এবং ইউরোপের দেশগুলি থেকে আগতদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নির্দেশিকাও তুলে নিয়েছে।

লাইট মুডে ট্রাম্প, সমালোচনায় বিরোধীরা

লাইট মুডে ট্রাম্প, সমালোচনায় বিরোধীরা

হোয়াইট হাউজের ট্রেড অ্যাডভাইসর পিটার নাভারো জানিয়েছেন, লাইট মুডে বক্তব্য জানাচ্ছেন ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রাট বিরোধী জো বাইডেন অভিযোগ করেছেন, আমেরিকানদের সুরক্ষা এবং অর্থনৈতিক সুস্থতার চেয়ে রাজনীতিকে এগিয়ে রাখছেন ট্রাম্প। আমেরিকায় এখনও পর্যন্ত ২২ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১,২০০০০ মানুষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+