করোনা সংকট নিয়ে আগামীর বিশ্বকে কীভাবে বাঁচতে হবে! পথ বাতলালেন হু-য়ের বিশেষ দূত

কোভিড ১৯ এর জন্য় বিশ্বস্বাস্থ্য সংস্থার বিশেষ দূত হিসাবে নিযুক্ত হয়েছেন ডেভিড নাবাররো। করোনা প্রসঙ্গে বারতের এক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিস্থিতির মোকাবিলা নিয়ে তিনি একাধিক বার্তা দিয়েছেন। করোনা পরবর্তী সময়ে বিশ্বে কোন পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়েও রয়েছে তাঁর বার্তা।

করোনা নিয়ে বিশেষ বার্তা

করোনা নিয়ে বিশেষ বার্তা

ডেভিড নাবাররো জানিয়েছেন, করোনা পরিস্থিতির সংকটকে মেনে নিয়েই আগামী দিনে সকলকে বেঁচে থাকতে হবে। তিনি বলেন, 'যেভাবে নিজেকে সুস্থ রাখত আমরা প্রতিনিয়ত নিজের মতো করে চেষ্টা করি,সেভাবেই করোনা থেকে বাঁচতে আমাদের নিজেকে সচেতন হতে হবে।'

সহজে পিছু ছাড়বে না করোনা!

সহজে পিছু ছাড়বে না করোনা!

ডেভিড নাবাররো বলছেন, সহজে পিছু ছাড়বে না করোনা। করোনার সংকটকে মেনে নিয়েই আগামীর বিশ্বকে তৈরি হতে হবে। যা বিশ্ব মহামারীর রূপ নিয়েছে তা সহজে মানবজাতিকে ছেড়ে যাবে না বলে আশঙ্কা তাঁর।

 গুরুত্বপূর্ণ পদক্ষেপ কী হতে পারে..

গুরুত্বপূর্ণ পদক্ষেপ কী হতে পারে..

নাবাররো বলেছেন, করোনা রোখার একমাত্র উপায় হল একে ছড়িয়ে পড়া থেকে রোধ করতে হবে। যার জন্য ঘরবন্দি দশা খানিকটা ঠিক। ফলে সমস্ত দেশ থেকে উপযুক্ত সাহায্য প্রবলভাবে কাম্য। এভাবেই রোধ করা যাহে করোনাকে।

 ভারতে করোনা মোকাবিলার প্রসঙ্গ

ভারতে করোনা মোকাবিলার প্রসঙ্গ

হু-য়ের বিশেষ দূত জানিয়েছেন, করোনা মোকাবিলায় যেভাবে ভারত প্রথম থেকেই সচেতন তাতে লাভ হবে ১৩০ কোটির দেশের। এক্ষেত্রে নরেন্দ্র মোদীর ২১ দিনের লকডাউনকেও সমর্থন করেছেন হুয়ের বিশেষ দূত।

 ২১ দিনের লকডাউন সম্পর্কে বিশেষজ্ঞের বার্তা

২১ দিনের লকডাউন সম্পর্কে বিশেষজ্ঞের বার্তা

চিকিৎসক সইদ ফিরদৌস আসরফের দাবি, ২১ দিনের লকডাউন একই দিনে করোনাকে উধাও করে দিতে পারবে না। তবে সোশ্যাল ডিসটেন্সিং করোনার ছড়িয়ে পড়ার হাত থেকে রেহাই দেবে। যা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+