'ওমিক্রন', নতুন করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টের নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আফ্রিকায় সদ্য করোনা ভাইরাসের যে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার নাম দিয়েছে ওমিক্রন। এই B.1.1.529 ভ্য়ারিয়েন্টকে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে দুশ্চিন্তা প্রকাশ করা হয়েছিল। এবং একে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলেও চিহ্নিত করা হয়েছে। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, করোনা ভাইরাস নিয়ে যে দলটি নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গিয়েছে, তারা এই নতুন ভ্যারিয়েন্ট B.1.1.529 নিয়েও নয়া সিদ্ধান্তে আসতে পেরেছে।

ওমিক্রন, নতুন করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টের নামকরণ করল হু

দক্ষিণ আফ্রিকায় গত বুধবার প্রথম এই করোনার ভ্য়ারিয়েন্টের বিষয়টি সামনে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছিল, দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। গত ৯ নভেম্বর প্রথম একটি নমুনা সংগ্রহ করা হয়। সেখানেই এই B.1.1.529 বা ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে।

হু জানিয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট অনেকবার করে মিউটেশন করেছে। যার হলে তা অত্যন্ত উদ্বেগের। এর কারণে নতুন করে সংক্রমণের হার আরও বেড়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রায় সব কটি প্রদেশে এই ভ্যারিয়েন্টের মাধ্যমে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। বর্তমানে করোনা ভাইরাস ডিটেকশনের যে পদ্ধতি রয়েছে তার মাধ্যমেই এই নতুন ভ্যারিয়েন্টকে চিহ্নিত করা যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের বিষয়ে একাধিক গবেষণা চলছে। এবং আগামিদিনেও তা চালিয়ে যাওয়া হবে। নতুন যে সমস্ত তথ্য উঠে আসবে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশ এবং জনগণের সামনে তুলে ধরা হবে। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি ইতিমধ্যে আফ্রিকার দক্ষিণ ভাগের দেশগুলি থেকে যাতায়াত বন্ধ করে দিয়েছে। যে সমস্ত যাত্রীরা ইতিমধ্যে ইউরোপে পৌঁছেছেন তাদের দ্রুত পরীক্ষা করার কথা বলা হয়েছে।

ইউরোপের দেখাদেখি দক্ষিণ আফ্রিকা থেকে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রও। অন্যদিকে কানাডাও আফ্রিকার দক্ষিণ প্রদেশের দেশগুলি থেকে তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে বেশ কিছুদিনের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+