বিদিশা মৈত্র - রাষ্ট্রপুঞ্জে এই ভারতীয় কূটনীতিকের ভাষণে বিশ্বে ধন্য ধন্য রব
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের প্রেক্ষিতে 'রাইট টু রিপ্লাই' অধিকার প্রয়োগ করে এক একটি আক্রমণের বাছা-বাছা বিশেষণে জবাব দিয়েছে ভারত।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের প্রেক্ষিতে 'রাইট টু রিপ্লাই' অধিকার প্রয়োগ করে এক একটি আক্রমণের বাছা-বাছা বিশেষণে জবাব দিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের প্রথম সচিব বিদিশা মৈত্র জবাব দেন। যে জবাব নিয়ে শুধু ভারত নয় সারা বিশ্বে হইচই পড়ে গিয়েছে।

তিনি এখন সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। একেবারে ধরে ধরে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের প্রত্যেকটি আক্রমণের জবাব ফিরিয়ে দিয়েছেন বিদিশা। তাঁকে নিয়ে কার্যত চারিদিকে ধন্য ধন্য পড়ে গিয়েছে।
ইমরান খান কাশ্মীর নিয়ে ভারতকে আক্রমণ করতে চেয়েছেন। জঙ্গি হামলার হুমকি দিয়েছেন। হুমকি দিয়েছেন পরমাণু যুদ্ধের। আর তার প্রেক্ষিতেই বিদিশা অতীত মনে করিয়ে দিয়েছেন ইমরান খানকে। মনে করে দিয়েছেন কীভাবে ভারতে নয় পাকিস্তানে সংখ্যালঘু জনসংখ্যার মানবাধিকার বিপন্ন। কীভাবে স্বাধীনতার সময় যে জনসংখ্যা ২৩ শতাংশ ছিল, তা বর্তমানে কমে ৩ শতাংশে নেমে এসেছে।
কীভাবে হিন্দু, বৌদ্ধ, শিখ ও অন্য ধর্মের মানুষদের ওপর অত্যাচার করে তাঁদের অধিকার কেড়ে নিয়ে ধর্মান্তকরণের ঘৃণ্য প্রচেষ্টা চালিয়েছে পাকিস্তান।
এবার আসা যাক কে এই বিদিশা মৈত্র? বিদিশা ২০০৮ সালের ব্যাচের আইএএস। ভারতের কূটনীতিকদের মধ্যে নবতম সংযোজন। কেরিয়ারের শুরু থেকেই অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা দেখিয়েছেন বিদিশা। ২০০৯ সালে বিদেশমন্ত্রকের সেরা ট্রেনি অফিসার হিসাবে মেডেল পেয়েছেন।
ইমরানকে তিনি মনে করিয়ে দিয়েছেন তাঁর আসল নামের কথা। যা হল - ইমরান খান নিয়াজী। এই নিয়াজীরাই একাত্তরের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মানুষের ওপর ঘৃণ্য অত্যাচার চালিয়েছিল। এই নিয়াজীদের নিয়েই পাকিস্তানে এক সময় আগুন জ্বলেছে এবং এখনও জ্বলছে। নিয়াজিদেরই দেশছাড়া করার ডাক উঠেছে পাকিস্তানের মধ্যে থেকেই। সেকথা ইমরানকে স্মরণ করিয়ে দিয়েছেন বিদিশা।
১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনার কাছে নিয়াজি সম্প্রদায়ের তৎকালীন সেনা জেনারেল এএকে নিয়াজী আত্মসমর্পণ করেছিলেন। সেকথা ইমরান খানকে মনে করিয়ে দিয়েছেন বিদিশা।












Click it and Unblock the Notifications