Vanessa Tiger Relation: ভালোবাসারই মরশুম! টাইগারের বুকে মাথা ট্রাম্পের প্রাক্তন পুত্রবধূর, প্রেম পর্বে সিলমোহর

Vanessa Trump: মার্কিন তারকা গলফ খেলোয়াড় টাইগার উডসের সঙ্গে প্রেমে আবদ্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন পুত্রবধূ ভেনেসা ট্রাম্প। বেশকিছু দিন ধরে এমন জল্পনা চলছিলই। অবশেষে সোমবার ইনস্টাগ্রামে টাইগারের পোস্ট করা ছবিতে সামনে এল সত্যিটা। টাইগারের বুকের উপর মাথা রেখে ভেনেসা। আর তাতেই ক্যাপশন, "লাভ ইজ ইন দ্য এয়ার..."

প্রেমের জোয়ারে ভেসেছেন মার্কিনি গলফ তারকা টাইগার উডস ও ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন পুত্রবধূ ভেনেসা। এদিনের পোস্টে ক্যাপশনে উডস ভেনেসাকে উদ্দেশ্য করে লেখেন, "তোমায় পাশে পেলে জীবন আরও সহজ হয়ে যায়।" সারা জীবন একসঙ্গে চলার কথা ঘোষণা করে দেন টাইগার। পাশাপাশি অনুগামী ও ঘনিষ্ঠ বন্ধুদের কাছে গোপনীয়তা বজায় রাখার আবেদনও জানান উডস।

Vanessa Trump

ভেনেসার সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন টাইগার উডস। প্রথম ছবিতে দুজনকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও পরের ছবিতে স্পষ্ট, প্রেমে হাবুডুবু খাচ্ছেন দু'জনেই। টাইগারের বুকের উপর মাথা রেখে তাঁকে আলিঙ্গন করছেন ভেনেসা। ফ্রেমবন্দি হয়েছে সেই মুহূর্ত। মার্কিনি মডেল ও অভিনেত্রী ভেনেসা ট্রাম্প। কিন্তু কীভাবে সোশ্যাল মিডিয়ার সেনসেশন হলেন তিনি?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলের সঙ্গে বিয়ের পরই লাইমলাইটে চলে আসেন ভেনেসা। ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দীর্ঘ ১৩ বছর দাম্পত্য জীবন কাটানোর পর অবশেষে ২০১৮ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় ভেনেসা ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের। তবে পাঁচটি সন্তানও রয়েছে তাঁদের। ডিভোর্সের পর থেকেই ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশ্যে কিছু আনতেন না ভেনেসা।

দীর্ঘ দাম্পত্যে ইতি টানার পর পরিবারের সঙ্গেই সময় কাটানো থেকে শুরু করে সাদামাটা থাকাতেই পছন্দ করতেন ভেনেসা। তবে গত ১৪ মার্চ নতুন করে তাঁর সঙ্গে কিংবদন্তী গলফার টাইগার উডসের সম্পর্কের কথা নিয়ে গুঞ্জন তৈরি হয়। ২০২৪ এর শেষ দিকেই দুজনের দেখা সাক্ষাৎ পর্ব শুরু হয় বলে খবর। ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডে উডসের বাড়িতেও বারবার যাতায়াত করতে দেখা যায় ভেনেসাকে। অবশেষে জল্পনা কাটিয়ে দুইপক্ষের সম্পর্কে শিলমোহর পাওয়া গেল সোমবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+