Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Covid in China: চিনের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন! একবছর আগের তুলনায়..., বলেন WHO প্রধান

চিনের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা। এদিন এক সাংবাদিক বৈঠকে চিনের রিপোর্ট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস ঘেব্রেয়েসাস। তিনি বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সং

চিনের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা। এদিন এক সাংবাদিক বৈঠকে চিনের রিপোর্ট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস ঘেব্রেয়েসাস। তিনি বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশা করছে চিন এব্যাপারে বিশ্বকে তথ্য দেবে।

পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেশও তারা মেনে চলবে।

চিনের থেকে তথ্য প্রয়োজন

চিনের থেকে তথ্য প্রয়োজন

কোভিডের উৎস নিয়ে যেমন এগোতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অন্যদিকে বর্তমান পরিস্থিতির মূল্যায়ন, তীব্রতা ও হাসপাতালে ভর্তি নিয়ে আরও বিষদ তথ্য প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, চিনে সব থেকে বেশি ঝুঁকিতে থাকা লোকেদের টিকা দেওয়ার চিনের উদ্যোগকে সমর্থন করা হয়েছে। পাশাপাশি ক্লিনিক্যাল কেয়ার এবং স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার সমর্থন বজায় থাকবে বলে জানানো হয়েছে।

হ্রাস পেয়েছে কোভিড

হ্রাস পেয়েছে কোভিড

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, এর মধ্যে আশার কারণও রয়েছে। এই বছরে কোভিড অনেকটাই হ্রাস পেয়েছে। এছাড়াও বিশ্বব্যাপী মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যাও হ্রাস পাচ্ছে। তিন সপ্তাহের বেশি সময় ধরে ইবোলার আক্রান্তের কোনও খবর নেই।

অনেক ভাল জায়গায় আছি

অনেক ভাল জায়গায় আছি

টেড্রোস ঘেব্রেয়েসাস বলেছেন, আমরা একবছর আগের কোভিড পরিস্থিতির তুলনায় অনেক ভাল জায়গায় আছি। সেই সময় আমরা ছিলাম ওমিক্রন তরঙ্গের প্রাথমিক পর্যায়ে। সেই সময় আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছিল। গত জানুয়ারির শেষে কোভিডের শীর্ষের থাকার অবস্থা থেকে সাপ্তাহিত মৃত্যুর সংখ্যা ৯০ শতাংশ কমে গিয়েছে। তিনি বলেছেন, মহামারী শেষ হয়ে গিয়েছে ঘোষণার অনেক সময় বাকি রয়েছে।

নজরদারিতে ফাঁক রয়েছে

নজরদারিতে ফাঁক রয়েছে

কোভিড ছড়িয়ে পড়ার পিছনে কোথাও যে নজরদারিতে ফাঁক রয়েছে, সে কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, নজরদারি, পরীক্ষা এবং সিকোয়েন্সিংএ ফাঁক থেকে যাওয়ার অর্থ হল ভাইরাসটি কীভাবে পরিবর্তিত হচ্ছে, তা ভালভাবে বোঝা যাচ্ছে না। এছাড়াও ভ্যাকসিনেশনে ফাঁক থেকে যাওয়ার অর্থ হল লক্ষ লক্ষ মানুষের রোগ ও মৃত্যুর ঝুঁকি থেকে যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+