কে এই বুশরা মানেকা, যাঁর প্রেমে ৬৫ বছরের ইমরান 'কট অ্যান্ড বোল্ড'

যে মহিলাকে ইমরান বিয়ে করেছেন, সেই বুশরাকে নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। কে এই মহিলা, যার প্রেমে এই বুড়ো বয়সে ইমরান গলে গেলেন? আসুন জেনে নেওয়া যাক বুশরা সম্পর্কে।

পাকিস্তানি ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক ইমরান খান ফের একবার বিয়ে করলেন। খেলা ছেড়ে রাজনীতিতে হাত পাকানো ইমরান নিকাহ করলেন আধ্যাত্মিকতায় বিশ্বাস রাখা মধ্য চল্লিশের বুশরা ওয়াটোকে। এটা ইমরানের তৃতীয় বিয়ে। এবং এই ঘটনায় ফের একবার পাকিস্তানে তো বটেই, ক্রিকেট বিশ্বে সাড়া পড়ে গিয়েছে। তবে যে মহিলাকে ইমরান বিয়ে করেছেন, সেই বুশরাকে নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। কে এই মহিলা, যার প্রেমে এই বুড়ো বয়সে ইমরান গলে গেলেন? আসুন জেনে নেওয়া যাক বুশরা সম্পর্কে।

বিয়ের প্রস্তাব

বিয়ের প্রস্তাব

জানুয়ারিতে বুশরাকে বিয়ের প্রস্তাব দেন ইমরান। সেই ঘটনা সামনে আসার পরে পাকিস্তানে হইচই শুরু হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রচার হয়, ইমরান ফের বিয়ে করেছেন। পাত্রীর নাম বুশরা মানেকা। কিছুদিন চুপ থাকার পরে ইমরান মৌনতা ভেঙে জানান, তিনি বিয়ে করেননি। তবে বুশরাকে প্রস্তাব দিয়েছেন।

বুশরার পরিবার

বুশরার পরিবার

এদিকে প্রস্তাব পেয়ে বুশরা সঙ্গে সঙ্গে সম্মতি জানাননি। তাঁর আগের স্বামী খাওয়ার ফরিদ মানেকার সঙ্গে পাঁচ সন্তান রয়েছে। তিন মেয়ে, দুই ছেলে। তার মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। যদিও ইমরান প্রস্তাব দেওয়ার আগেই মানেকা বিবাহ বিচ্ছিন্না ছিলেন।

বুশরার প্রাক্তন স্বামী

বুশরার প্রাক্তন স্বামী

ফরিদ মানেকা একজন কাস্টমস আধিকারিক। প্রচুর প্রতিপত্তি। তাঁর পিতা গুলাম ফরিদ মানেকা বেনজির ভুট্টোর সরকারে মন্ত্রিত্বও করেছেন। তবে কর্মজীবনের রেকর্ড ভালো নয় মানেকার। একাধিকবার ঘুষ খাওয়ার অভিযোগ উঠেছে। অধঃস্তন কর্মচারীরাও মানেকার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন।

মহিলা পীর বুশরা

মহিলা পীর বুশরা

বুশরা পাকপাট্টান এলাকার একজন খ্যাতনামা মহিলা পীর। তিনি আধ্যাত্মিকতা দীক্ষায় দীক্ষিত। সেই সূত্রেই ইমরান খানের সঙ্গে বুশরার আলাপ। আধ্যাত্মিকতায় পদ দেখাতে বুশরার পরামর্শ নিতে শুরু করেন ইমরান। সেটা বছরখানেক আগের কথা। তারপর থেকে দেখাশোনা ও ঘনিষ্টতা বাড়তে থাকে। একবছরের মধ্যেই নিকাহ সেরে ফেললেন ইমরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+