Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sri Lanka Election 2024: বাম শাসনের পথে কি এগোচ্ছে দ্বীপরাষ্ট্র? কে এই অনুরা দিসানায়কে?

ভোট গণনা শুরু হতেই দ্বীপরাষ্ট্রের সব সমীকরণ যেন ওলট পালট হয়ে গিয়েছে। রাজাপাক্ষেকে দেশছাড়া করার পরে বিক্রম সিংহের উপরেই ভরসা রেখেছিলেন দেশবাসী। কিন্তু জনতার রায়ে দেখা গেল অন্য ছবি। সকাল থেকে গণনা শুরু হতেই হু হু করে এদিয়ে চলেছেন দ্বীপরাষ্ট্রের কমিউনিস্ট নেতা অনুরা দিসানায়কে।

একেবারে নব্য নেতা বললে ভুল হবে না। কারণ এতোদিন রাজাপাক্ষে আর বিক্রমসিংহের মধ্যেই ক্ষমতা আনাগোনা করেছে। হঠাৎ করে সেই জায়গায় দিসানায়কের এই প্রভাব সত্যিই কমকে দেওয়ার মতো। মার্কবাদী এই নেতাকে ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে কৌতুহল তৈরি হয়েছে। ইতিমধ্যেই ৫৫ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন দিসানায়কে। অনেকটাই পিছিয়ে বিক্রমসিংহে।

Anura Kumara Dissanayake

নতুন এই কমিউনিস্ট নেতার দলের নাম ন্যাশনাল পিপলস পাওয়ার। তারই নেতা অনুরা। তিনি রয়েছেন প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছেন সজিথ প্রেমাদসা। তিনি বিরোদী দলের ভূমিকায় ছিলেন এতোদিন। আর রণিল বিক্রমসিংহে রয়েছেন তৃতীয় স্থানে। কাজেই তাঁর প্রেসিডেন্ট পদে বসা এক প্রকার অনিশ্চিত হয়ে গিয়েছে।

হঠাৎ করে দিসানায়কের উত্থান অবাক করে দিয়েছে সকলকে। মাত্র ৫৫ বছর বয়স এই কমিউনিস্ট নেতার। নিজেকে মার্কসবাদী বলেই পরিচয় দেন তিনি। ২০২২ সালে শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের সময় দিসানায়কের দল এনপিপি এবং জেভিপি যৌথ ভূমিকা নিয়েছিল বলে জানা গিয়েছে। সেসময় গোটা দেশের আর্থ সামাজিক পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দেশে। সেই প্রতিবাদের আন্দোলনে নাকি দিসানায়কেরদল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। যদিও সেই গণ অভ্যত্থানের নেতৃত্বে একেবারে সামনে থেকে কোনও রাজনৈতিক দলই দেয়নি। পুরোটাই জনতার উপরে ছেড়ে দিয়েছিল তারা।

তবে শোনা যায় যে এই দিসানায়কের দলই রাজাপাক্ষের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদে প্রথম সরব হয়েছিল। এবং রাজাপাক্ষের একের পর এক দুর্নীতির তথ্য প্রকাশ্যে এনেছিল তারা। দিসানায়কের এই অভ্যত্থানের নেপথ্যে যে সেই দুর্নীতি বিরোধী আন্দোলন জড়িয়ে রয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দিসানায়কে ২২টি জেলার মধ্যে ২১টি জেলার পোস্টাল ব্যালটের গণনায় জয়ী হয়ে গিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+