এক লাফে কুড়ি শতাংশ সংক্রমণ বৃদ্ধি! বিশ্ব জুড়ে মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বিশ্ব (world) জুড়েই বাড়ছে মাঙ্কিপক্স (monkeypox) আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস এদিন জানিয়েছেন, গত সপ্তাহে সারা বিশ্বে প্রায় ৭৫০০ টি আক্রান্ত হওয়ার ঘটনা নথিভুক্
বিশ্ব (world) জুড়েই বাড়ছে মাঙ্কিপক্স (monkeypox) আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস এদিন জানিয়েছেন, গত সপ্তাহে সারা বিশ্বে প্রায় ৭৫০০ টি আক্রান্ত হওয়ার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। শতাংশের নিরিখে যা ২০ শতাংশের মতা বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত বিশ্বের ৯২ টি দেশ থেকে ৩৫ হাজারের বেশি আক্রান্ত হওয়ার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

চাহিদা রয়েছে ভ্যাকসিনের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জানিয়েছেন, সারা বিশ্বে এখনও পর্যন্ত ১২ জনের মাঙ্কিপক্স আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি আরও বলেছেন, মাঙ্কিপক্স নিয়ন্ত্রণে ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আক্রান্ত অনেক দেশেই ইতিমধ্যেই ভ্যাকসিনের চাহিদা তৈরি হয়েছে।

ভ্যাকসিনের সরবরাহ নিয়ে সংশয়
ঘেব্রেইসাসের মন্তব্য এমন একটা সময়ে এসেছে, যখন সারা বিশ্বে মাঙ্কিপক্সের একমাত্র অনুমোদিত ভ্যাকসিন গল বাভারিয়ান নর্জিক এ/এস। তবে এই সংস্থা সারা বিশ্বে ভ্যাকসিনের চাহিদা কতটা পূরণ করতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে।
ডেনমার্কের এই ভ্যাকসিন নির্মাণকারী সংস্থা আমেরিকার ওষুধ প্রস্তুরকারী সংস্থার সঙ্গে ভ্যাকসিন তৈরি এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে কথা চালাচ্ছে। যাতে ভ্যাকসিনের চাহিদা কিছুটা পূরণ করা সম্ভব হয়।

ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে ব্যবস্থা
ডেনমার্কের সংস্থার তরফে জানানো হয়েছে, বাজারে ভ্যাকসিনের চাহিদা ঊর্ধ্বমুখী। এই চাহিদা বাড়তেই থাকবে। তবে যে চাহিদা রয়েছে, তার সঙ্গে তারা পাল্লা দিয়ে উঠতে পারবেন কিনা, তা নিয়ে নিশ্চিত নন।বর্তমানে যেখানে ভ্যাকসিন তৈরি হচ্ছে, চাহিদা বাড়তে থাকায় তার আপগ্রেডেশনও করা হচ্ছে।

মাঙ্কিপক্স নিয়ে নির্দেশিকা জারি বাংলাতেও
এই মাসের শুরুতে মাঙ্কিপক্স নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে বাংলাতেো। তার আগে অবশ্য কেন্দ্রীয় সরকারের তরফে এই রোগের সংক্রমণ এড়াতে কী কী করণীয়, তার তালিকা প্রকাশ করা হয়েছে। সারা দেশে এখনও পর্যন্ত একজন আক্রান্তের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনের শরীরে ছড়িয়েছে মাঙ্কিপক্স। আবার অনেকে সুস্থও হয়ে উঠেছেন। তবে এই ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক রয়েছে, যার জেরে আগেই সতর্ক হয়েছে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications