দশ দিনে ১২ টি দেশে প্রায় ১০০ মাঙ্কিপক্স আক্রান্ত, আরও বৃদ্ধির আশঙ্কা WHO-র! একনজরে উল্লেখযোগ্য বিষয়গুলি
বিশ্ব (world) জুড়ে মাঙ্কিপক্স (monkypox) আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনও পর্যন্ত বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রাপ্ত খবর অনুযায়ী, গত ১০ দিনে বিশ্বের ১২ টি দেশের
বিশ্ব (world) জুড়ে মাঙ্কিপক্স (monkypox) আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনও পর্যন্ত বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রাপ্ত খবর অনুযায়ী, গত ১০ দিনে বিশ্বের ১২ টি দেশের (country) প্রায় ১০০ জন এই রোগে আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশে নজরদারি বাড়তে থাকলে আরও আক্রান্তকে সনাক্ত করা যাবে বলেই মনে করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। (who)।

ভাইরাসটি আফ্রিকাতেই সীমাবদ্ধ ছিল
এতদিন পর্যন্ত ভাইরাসটি মূলত আফ্রিকাতেই সীমাবদ্ধ ছিল। বেনিন, ক্যামেরুন, কঙ্গো, গ্যাবন, ঘানা, আইভরি কোস্ট, লাইবেরিয়া, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, সিয়েরা লিওন, দক্ষিণ সুদানের মতো দেশ রয়েছে এন্ডেমিক দেশের তালিকায়। কানাডার তরফে বলা হয়েছে, টরন্টো পাবলিক হেলথ ৪০-এর দশকে প্রথম এই ধরনের সন্দেহজনক কেস পেয়েছিল।
বর্তমানে এই রোগটি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপের অন্তত নটি দেশে আক্রান্ত রেকর্ড করা হয়েছে। তবে এই রোগে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও ঘটনা রেকর্ড করা হয়নি।
তবে ইউরোপের যেসব দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেশি তার মধ্যে রয়েছে ব্রিটেন, পর্তুগাল এবং স্পেন। এছাড়াও বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্স, ইতালি ও সুইডেনে আক্রান্ত চিহ্নিত করা হয়েছে।

সরাসরি বাইরের দেশে যোগাযোগ না থাকলে আক্রান্ত অস্বাভাবিক
যদি আক্রান্ত দেশগুলিতে ভ্রমণের কোনও যোগাযোগ না থাকে, তাহলে কোনও ব্যক্তির আক্রান্ত হওয়া ঘটনাটা বেশ খানিকটা অস্বাভাবিক। বিভিন্ন এলাকায় নজরদারি চালালে আরও বেশি আক্রান্তের খোঁজ পাওয়া যাবে বলেই মনে করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
ভাইরাসটি শরীরের কোনও ক্ষত, শরীরের তরল পদার্থ, হাঁচি-কাশি, কিংবা আক্রান্ত ব্যক্তির সঙ্গে নিষ্ঠ যোগাযোগের কারণেও তা ছড়িয়ে পড়তে পারে।

মানুষ নিজের থেকেই সেরে যায়
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ মানুষ নিজেরাই সেরে যান। তবে এখানে স্মল পক্সের থেকে সারতে একটি বেশি সময় লাগে। সাধারণ ভাবে ৩-৪ সপ্তাহ সময় লাগে। স্মল পক্সের যে ভ্যাকসিন রয়েছে তাতেই এই রোগের প্রায় ৮৫ শতাংশ ঠেকানোর কথাও বলেছেন বিশেষজ্ঞরা।
উপসর্গ বলতে জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, লিম্ফ নোড ফুলে যাওয়া। প্রথমে মুখে ফুসকুড়ি মতো বৃদ্ধি হয়। তারপরেই তা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে।

সহজে মানুষের মধ্যে ছড়ায় না
দুবছর পার হয়ে যাওয়ার পরেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখনও করোনায় আক্রান্ত কিংবা মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশ্বাস দিয়ে বলেছেন, মাঙ্কিপক্স, করোনার মতো দ্রুত ছড়িয়ে পড়ে না। আর এটি সাধারণত মানুষের মধ্যে ছড়াও না।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications