মহামারীর ভয়াবহ বোঝা নিয়েই বিশ্ব স্বাস্থ্য দিবস নার্সদের উৎসর্গ করল WHO
এর থেকে ভয়ঙ্কর বিশ্ব স্বাস্থ্য দিবস এর আগে উদযাপন করেনি হু। চারিদিকে মৃত্যু মিছিল। মহামারীর আতঙ্কে কাঁপছে মানুষ।
এর থেকে ভয়ঙ্কর বিশ্ব স্বাস্থ্য দিবস এর আগে উদযাপন করেনি হু। চারিদিকে মৃত্যু মিছিল। মহামারীর আতঙ্কে কাঁপছে মানুষ। থমকে গিয়েছে জীবন। এত বড় চ্যালেঞ্চের মুখে খুব সম্প্র চিকিৎসা বিজ্ঞানকে দাঁড়াতে হয়নি। এই পরিস্থিতিতেও যাঁরা লড়ে চলেছেন সেই নার্সদের প্রতি আজকের দিনটি উৎসর্গ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।

বিশ্ব স্বাস্থ্য দিবস
১৯৫০ সাল থেকে ৭ এপ্রিল দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে উদযাপন করে থাকে হু। ১৯৪৮ সােল প্রথম এই দিবস পালন করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তা নিয়ে আলোচনা হয়েছিল। সেই হিসেবে প্রতিবছরই এই দিনটিতে বিশ্বের কোনও না কোনও জায়গায় বিশেষ কিছু স্বাস্থ্য সংক্রান্ত কাজ করে থাকে হু।

নার্সদের উৎসর্গ
মহামারীর আবহে এই দিনটিকে তাই নার্সদের উৎসর্গ করেছে হু। কারণ তাঁরাই এখন এই সংকটপূর্ণ দিনের যোদ্ধা। চিকিৎসকদের সঙ্গে সমানে লড়ে চলেছেন তাঁরা। এই নার্সরা না থাকলে চিকিৎসকরাও তাঁদের পরিষেবা সম্পূর্ণ রূপে দিতে পারতেন না। সেকারণেই অত্যন্ত নিরবেই এই মহামারীরে মধ্যে দিনটি উদযাপন করেছে হু।

করোনা থাবা বাড়ছে
গোটা বিশ্ব থমকে গিয়েছে করোনা সংক্রমণের। আমেরিকায় করোনা সংক্রমণ চিনকেও ছাপিয়ে দিয়েছে। তার পরেই রয়েছে ইতালি, স্পেন, ব্রিটেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এতটাই উদ্বেগ জনক পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বিশ্বে।












Click it and Unblock the Notifications