হু–এর দুই কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত, রিপোর্ট পজিটিভ
হু–এর দুই কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত, রিপোর্ট পজিটিভ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যারা করোনা ভাইরাসকে মহামারি তকমা দিয়েছে, সেই হু মঙ্গলবার জানিয়েছে যে তাদের সংস্থা দুই কর্মী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে।

জেনেভার এই সংস্থায় প্রথম এই কোভিড–১৯ ধরা পড়ল। এর আগে জেনেভায় রাষ্ট্রপুঞ্জের অফিসেও ধরা পড়েছিল কোভিড–১৯, এর পাশাপাশি গত সপ্তাহে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়। হু–এর মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার সাংবাদিকদের জানান, ওই কর্মীরা অফিস ছেড়ে চলে গিয়েছেন এবং বাড়িতেই বন্দী রয়েছেন। তাঁদের পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এই প্রথম হু–এর দপ্তরে এই মহামারি রোগে আক্রান্ত হল। সংক্রমিত কর্মীরা করোনা ভাইরাস প্রকোপিত জায়গায় কাজ করেছেন কিনা তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই মহামারি একশোটি দেশকে আক্রান্ত করেছে। মৃতের সংখ্যা বাড়ছে, তার সঙ্গে আক্রান্তের সংখ্যাও।












Click it and Unblock the Notifications