হাভার্ডের তালিকায় সেরা দশজনের মধ্যে তিনজন ভারতীয় সিইও
হাভার্ডের তালিকায় সেরা দশজনের মধ্যে তিনজন ভারতীয় সিইও
হাভার্ড বিজনেস রিভিউ (এইচবিডি)–এর তালিকায়, বিশ্বের ১০ জন সেরা সিইওয়ের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতীয় বংশোদ্ভুত তিন সিইও। এঁরা হলেন শান্তনু নারায়ণ, অজয় বাঙ্গা এবং সত্য নাদেলা।

২০১৯ সালে এইচবিআরের একশো জন সেরা সিইওদের মধ্যে শীর্ষে রয়েছেন আমেরিকান প্রযুক্তিগত সংস্থা এনভিআইডিআইএ–এর সিইও জেনসেন হুয়াং। জানা গিয়েছে, তালিকায় শীর্ষ ১০ সিইওদের মধ্যে পরপর রয়েছে তিনজন ভারতীয় বংশোদ্ভুত সিইও।
ষষ্ঠ স্থানে রয়েছেন অ্যাডোব সিইও নারায়েন, এরপরই রয়েছে মাস্টারকার্ড সিইও বাঙ্গা এবং নবম স্থানে রয়েছেন মাইক্রোসফট প্রধান নাডেলা। এই তালিকার ৮৯ তম স্থানে আর এক ভারতীয় সিইও ডিবিএস ব্যাংকের পিয়ূশ গুপ্তা রয়েছেন। ৬২তম স্থানে অ্যাপেল সিইও টিম কুক। তালিকার ২০তম স্থানে রয়েছেন নাইকের সিইও মার্ক পার্কার, ২৩ স্থানে রয়েছেন চেজ প্রধান জ্যামি ডিমন, এরপরই নাম রয়েছে লকহিড মার্টিন সিইও মারিলিন হেসন (৩৭), ডিজনি সিইও রবার্ট ইগার (৫৫) এবং সফটব্যাংক প্রধান মাসায়োশি সন (৯৬)।
এইচবিআর জানিয়েছে, ২০১৫ সাল থেকে আর্থিক কর্মদক্ষতার ওপরই শুধু নয় পরিবেশগত, সামাজিক ও পরিচালনার দিক দিয়ে বিচার করার পরই এই তালিকা তৈরি করা হয়েছে।
২০১৪ সাল থেকে এইচবিডির তালিকায় শীর্ষস্থানে থাকতেন অ্যামাজন সিইও জেফ বেজস। কিন্তু এ বছর তিনি এই তালিকায় নেই বলে জানা গিয়েছে। এ বছরের তালিকায় চারজন মহিলা সিইও রয়েছে। যা গত বছরের তালিকায় ছিল তিনজন এবং ২০১৭ সালে মহিলা সিইও ছিলেন দু’জন। প্রত্যেক বছরই এইবিআর এই তালিকা প্রকাশ করেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications