কাদের সহজেই প্রাণ কাড়ছে মারণ করোনা? জানুন কি বলছে ১.৭ কোটি মানুষের ওপর করা বৃহত্তম সমীক্ষা

কাদের সহজেই প্রাণ কাড়ছে মারণ করোনা ? জানুন কি বলছে ১.৭ কোটি মানুষের উপর করা বৃহত্তম সমীক্ষা

ইতিমধ্যেই গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটির ২২ লক্ষের গণ্ডি পার করেছে। পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত করোনার থাবায় গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৫৩ হাজার ৫৮৩ জনের। সম্প্রতি করোনায় মৃত্যুর বিষয়ে একটি বিশেষ সমীক্ষা প্রকাশিত হয় বিখ্যাত নেচার পত্রিকায়। আর সেখানেই উঠে আসছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

১.৭ কোটি মানুষের উপর চালানো হয় সমীক্ষা

১.৭ কোটি মানুষের উপর চালানো হয় সমীক্ষা

সূত্রের খবর, কোভিডের সাথে সম্পর্কিত মৃত্যুর বিষয়ে জানতে ব্রিটেনের প্রায় ১.৭ কোটি মানুষের উপর সমীক্ষা চালানো হয়। যা ওই দেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের কাছাকাছি। এর মধ্যে প্রায় ১০ হাজার মানুষের করোনায় মৃত্যু হয় বলে সমীক্ষকেরা জানিয়েছেন। সমীক্ষা শেষে দেখা যায় মৃত ব্যক্তিদের মধ্যেই বেশিরভাগই পুরুষ, বয়স্করা রয়েছেন। পাশাপাশি যাদের ডায়াবেটিস এবং মারাত্মক ধরণেপ হাঁপানি ছিল তারাও করোনার থাবায় সহজে প্রাণপাত করেছেন।

শেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের মৃত্যুহার বেশি ?

শেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের মৃত্যুহার বেশি ?

গবেষকেরা দাবি করেছেন কোনও দেশের মধ্যে পরিচালিত সমীক্ষার মধ্যে এটাই এখনও পর্যন্ত বৃহত্তম সমীক্ষা। পাশাপাশি সমীক্ষা চালানোর সময় তারা এও লক্ষ করেন যে শেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশিয়ার মানুষদের ক্ষেত্রে এই রোগে মৃত্যুর ঝুঁকি সর্বাধিক। সমীক্ষায় ১.৭কোটি মানুষের মধ্যে ১১ শতাংশের মধ্যে শ্বেতাঙ্গ ছাড়া অন্য বর্ণের মানুষেরা ছিলেন।

৮০ বছরের বেশি মানুষদের করোনায় মৃত্যুহার ২০ গুণ বেশি

৮০ বছরের বেশি মানুষদের করোনায় মৃত্যুহার ২০ গুণ বেশি

একইসাথে গবেষকেরা এও জানিয়েছেন বয়স্ক লোকের মধ্যেই করোনায় মৃত্যুহার অন্যান্যদের থেকে অনেকটাই বেশি। তারা এও দাবি করেছেন ৫০ থেকে ৫৯ বছরের মানুষদের থেকে ৮০ বছরের বেশি বয়সী মানুষদের করোনায় মৃত্যুহার ২০ গুণ বেশি। পাশাপাশি করোনা আক্রান্ত অথচ কোমরবিডির কারণে মৃত্যুর ক্ষেত্রে যাদের শ্বাসযন্ত্রের সমস্যা, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, ক্যানসার, কিডনির সমস্যা, লিভারের সমস্যা ও স্নায়ুরোগ রয়েছে তাদের ঝুঁকি অন্যদের থেকে অনেকটাই বেশি।

বিশ্বের করোনা পরিসংখ্যান

বিশ্বের করোনা পরিসংখ্যান

এদিকে এই মুহূর্তে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২১ লক্ষ ৯১ হাজার ৯৩৩। মারা গেছেন ৫ লক্ষ ৫২ হাজার ৫১৫জন। করোনা আক্রান্তের ক্ষেত্রে শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ৩১ লক্ষ ৫৯ হাজার ৫১৪। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ১৬ হাজার ১৯৬। তারপরেই রাশিয়া টপকে এখন তৃতীয় স্থানে রয়েছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+