ইনফোসিসে মার্কিন কর্মী নিয়োগ নিয়ে খুশি ট্রাম্প প্রশাসন
ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস আগেই ঘোষণা করেছিল যে তারা ১০ হাজার মার্কিন কর্মীকে নিযুক্ত করতে চলেছে, আগামী ২ বছরের মধ্যে।
ওয়াশিংটন, ৩ মে : ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস আগেই ঘোষণা করেছিল যে তারা ১০ হাজার মার্কিন কর্মীকে নিযুক্ত করতে চলেছে, আগামী ২ বছরের মধ্যে। আর ইনফোসিসের এই পদক্ষেপকে নিজেদের রাজনৈতিক জিত বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।
মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, এটি তাদের দেশের অর্থনৈতিক উন্নয়নমূলক উদ্যোগের অংশ। পাশপাশি ট্রাম্প প্রশাসন বিষয়টিকে তাদের রাজনৈতিক জিত বলে মনে করছে।

এদিকে, ইনফোসিসের তরফে জানানো হয়েছে তারা আমেরিকায় তাদের সংস্থার নতুন ৪ টি সেন্টার খুলতে চলেছেন। যাতে তাদের সংস্থার ওপর এইচওয়ানবি ভিসার সমস্যাজনিত প্রভাব না পড়ে , তার জন্যই এই নতুন পদক্ষেপ ইনফোসিসের।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের যাতে কর্মসংস্থান দেওয়া যায়, তার জন্য ট্রাম্প প্রশাসন নিজেদের মতো করে চেষ্টা করছে। তার জন্য মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কর্মী নিয়োগ নিয়ে একগুচ্ছ বিধি নিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সেদিকে তাকিয়ে ইনফোসিসের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications