সামরিক অভিযানে রাশিয়াকে সাহায্য করছে ইরান, তেহরানের ওপর জারি নয়া নিষেধাজ্ঞা

সামরিক অভিযানে রাশিয়াকে সাহায্য করছে ইরান, তেহরানের ওপর জারি নয়া নিষেধাজ্ঞা

ইউক্রেন প্রথম থেকে অভিযোগ করে আসছে, ইরানের তৈরি ড্রোন দিয়ে রাশিয়া হামলা করছে। এবার ইরানের বিরুদ্ধে সেই অভিযোগ নিয়ে এল আমেরিকা। হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্রিমিয়াকে মাধ্যমকে ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়াকে ইরান সাহায্য করছে। ইউক্রেন প্রথম থেকে অভিযোগ করে আসছে, ইরানের তৈরি ড্রোন দিয়ে রাশিয়া হামলা করছে। এবার ইরানের বিরুদ্ধে সেই অভিযোগ নিয়ে এল আমেরিকা। হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্রিমিয়াকে মাধ্যমকে ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়াকে ইরান সাহায্য করছে।

রাশিয়াকে সাহায্য করছে ইরান

রাশিয়াকে সাহায্য করছে ইরান

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ইউক্রেনে রাশিয়ার অভিযানে ইরান সরাসরি যুক্ত হয়ে পড়েছে। ইরান রাশিয়া অস্ত্র সাহায্য করছে। যার মাধ্যমে ইউক্রেনের রাশিয়া ইউক্রেনে আবাসিক অঞ্চল ও সামরিক পরিকাঠামোতে হামলা করছে। রাশিয়াকে ইরানের সাহায্য বন্ধ করতে আমেরিকা সব ধরনের পন্থা অবলম্বন করতে পারে। যদিও তেহরান মস্কোকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্যের বিরোধিতা করেছে।

ইরানের ড্রোন ব্যবহার করছে রাশিয়া

ইরানের ড্রোন ব্যবহার করছে রাশিয়া

কিরবি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ড্রোনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে। গ্রাহক অর্থাৎ রাশিয়ার ইরানের ড্রোনগুলো নিয়ে যা প্রত্যাশা ছিল, তা ব্যর্থ হয়েছে। এরফলে ইরান কিছু প্রশিক্ষক ও প্রযুক্তিগত সহায়তা নেওয়ার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে ড্রোনগুলো আরও প্রণঘাতী হয়। রাশিয়ার সুবিধা হয়। কিরবি জানিয়েছে, আমেরিকা শিয়া ও ইরান উভয়ের অস্ত্র ব্যবসার উপর সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা যেমন আরোপ করেছিল, সেইভাবেই চালিয়ে যাবে।

ক্রিমিয়ায় ইরানের সামরিক আধিকারিকের উপস্থিতি

ক্রিমিয়ায় ইরানের সামরিক আধিকারিকের উপস্থিতি

মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ক্রিমিয়ার ইরানের বেশ কিছু সামরিক প্রশিক্ষকের উপস্থিতির সন্ধান পাওয়া গিয়েছে। মূলত ড্রোন ব্যবহারের ক্ষেত্রে ইরানের প্রশিক্ষকরা সাহায্য করছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে আমেরিকার কাছে প্রমাণ রয়েছে। তিনি বলেন, ক্রিমিয়ার মাটিকে ব্যবহার করে ইরানের সাহায্যে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে। সেক্ষেত্রে রাশিয়া ইরানের কাছে মনুষ্য বিহীন ড্রোন বা বিমানের সাহায্য নিচ্ছে। তিনি বলেন, আমেরিকার গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ইরানের সামরিক বাহিনীর একাধিক আধিকারিক ক্রিমিয়ায় ছিল, রাশিয়াকে নানাভাবে সাহায্য করেছে।

ইরানের ওপর নয়া নিষেধাজ্ঞা

ইরানের ওপর নয়া নিষেধাজ্ঞা

রাশিয়ার সামরিক অভিযানে ইরানের উপস্থিতি স্পষ্ট হওয়ার পরেই পশ্চিমি দেশগুলো কঠোর অবস্থান নিতে শুরু করেছে। ব্রিটেন ও ইউকরোপীয় ইউনিয়ন ড্রোনের কারণে ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও আরও বেশ কয়েকটি দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। ইরান এই নিষেধাজ্ঞার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। পাশাপাশি রাশিয়াকে সাহায্য করার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

ইউক্রেনের নিজেদের অঞ্চল পুনর্দখল

ইউক্রেনের নিজেদের অঞ্চল পুনর্দখল

ইউক্রেন ন্যাটো বাহিনীর অংশ হতে ইচ্ছা প্রকাশ করেছিল। রাশিয়া তার তীব্র বিরোধিতা করে। ফেব্রুয়ারি মাসের শেষ থেকে ইউক্রেনের ওপর রাশিয়া হামলা করে। রাশিয়ার হামলার জেরে ইউক্রেনের একাধিক শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে বর্তমানে ইউক্রেনে অভিযান কিছুটা ধাক্কা খেয়েছে। ইউক্রেন তাদের বেশ কিছু এলাকা পুনর্দখল করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+