'PROMISE MADE, PROMISE KEPT', 'ঘরের মেয়ে' সুনীতা ফিরতেই ট্রাম্পের কৃতিত্ব মনে করাল হোয়াইট হাউস

Sunita Williams Return: মাসের পর মাস কেটে যাচ্ছিল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (International Space Station) থেকে সুনীতা উইলিয়ামসদের ফেরানোটা রীতিমত চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছিল। নাসার তরফে বারবার 'তারিখ পে তারিখ' দেওয়া হচ্ছিল। আর এই অনিশ্চিয়তা ঘিরেই সামনে আসছিল একের পর এক তথ্য। এমনকী শোনা যাচ্ছিল 'ভারতের মেয়ে'র প্রাণসংশয়ের কথাও।

আর এই উতকন্ঠার মধ্যেই ৯ মাস ধরে মহাকাশে আটকে থাকা দুই মহাকাশচারী অর্থাৎ সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরকে ফেরানোর উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে (Sunita Williams Return) যাবতীয় দায়িত্ব দেন স্পেস এক্সের (SpaceX- Astronautics company) কর্তা ইলন মাস্ককে (Elon Musk)।

Sunita Williams Return

নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েন স্পেস এক্সের বিজ্ঞানীরা। নাসার সঙ্গে জোট বেঁধে সুনীতাদের ঘরে ফেরানোর চ্যালেঞ্জ নেন তাঁরা। অবশেষে সাফল্য! সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর-সহ চার মহাকাশচারীর যান পৃথিবীর মাটি ছুঁতেইএকদিকে উচ্ছ্বাস ধরা পড়ল নাসার কন্ট্রোল রুমে, তেমনই 'ঘরের মেয়ে'র ফেরার আনন্দ উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

Sunita Williams Return: কী লিখল হোয়াইট হাউস?

সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া এক্সে (আগে-টুইটার) পোস্ট করে শুভেচ্ছা জানানো হল। একই সঙ্গে চার মহাকাশচারীকে সুস্থ ভাবে ঘরে ফেরানোর ক্রেডিটও নিতে ছাড়লেন না কার্যত মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে বলা হয়েছে, 'PROMISE MADE, PROMISE KEPT'। এই বিষয়ে কার্যত ব্যাখ্যাও দেওয়া হয়েছে।

পোস্টে লেখা হয়েছে, ' ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন আটকে থাকা মহাকাশচারীদের ফিরিয়ে আনবেন। আর সেই কথা তিনি রাখতে পারলেন'। সর্বশেষে এই অসাধ্য সাধন করানোর জন্য নাসা, স্পেস এক্স এবং ইলব মাস্ককেও ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Sunita Williams Return: ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মাস্ক

সর্বশেষে এই অসাধ্য সাধন করানোর জন্য নাসা, স্পেস এক্স এবং ইলব মাস্ককেও ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু মার্কিন প্রেসিডেন্টই নয়, ড্রাগন ক্যাপসুলের স্প্ল্যাশডাউন করতেই সোশ্যাল প্লাটফর্মে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে স্পেস এক্স কর্তা তথা ট্রাম্প প্রশাসনের অন্যতম কর্তা ইলন মাস্ককে। একই সঙ্গে SpaceX এবং NASA-র বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য।

একই সঙ্গে ট্রাম্পের পেজকে ট্যাগ করে মাস্ক লিখছেন, এই মিশনকে অগ্রাধিকার দেওয়া জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। বলে রাখা প্রয়োজন, এই মিশন সফল করাটা রীতিমত চ্যালেঞ্জের ছিল। পদে পদে ছিল বিপদ। আর সেই অসাধ্যকে জয় করে দেখিয়ে দিলেন মহাকাশ বিজ্ঞানীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+