ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম পর্ন তারকার সঙ্গে গুলিয়ে ফেলল হোয়াইট হাউস
এক পর্ন তারকার নামের সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে-র নাম গুলিয়ে ফেলা হল। হোয়াইট হাউসের আধিকারিক একবার নয়, তিনবার মে-র নাম ভুল উচ্চারণ করলেন।
লন্ডন, ২৭ জানুয়ারি : ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব কতটা পড়বে তা তর্কসাপেক্ষ। তবে এদিন হোয়াইট হাউস যা করল তাতে সম্পর্কের শৈত্য যদি তৈরি হয় তাহলে তার জন্য দায়ী থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রই।
এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎও করেছেন। তবে এদিন তাঁর নাম নিয়ে বিবৃতি দিতে গিয়ে হোয়াইট হাউসের আধিকারিক একবার নয়, তিনবার মে-র নাম ভুল উচ্চারণ করলেন। এক পর্ন তারকার নামের সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম গুলিয়ে ফেলা হল।

থেরেসা মে-র নামের মধ্যে থেকে এইচ শব্দটি বাদ দিয়ে হোয়াইট হাউস আধিকারিক বিবৃতি দেওয়ার সময়ে থেরেসা মে-র জায়গায় উচ্চারণ করলেন টেরেসা মে। এই নামে আদতে একজন পর্ন তারকা রয়েছেন।
মোট তিনবার এই একই ভুল করার পরে শেষপর্যন্ত থেরেসা মে-র নাম ঠিকভাবে উচ্চারণ করে ও লিখে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউসের আধিকারিকরা। তবে ততক্ষণে যা ভুল হওয়ার হয়ে গিয়েছে। যদিও এই নিয়ে হোয়াইট হাউসের তরফে কোনও ভুল স্বীকার করা হয়নি।
প্রসঙ্গত, টেরেসা মে নামে একজন গ্ল্যামার মডেল রয়েছেন যিনি নীল ছবিতেও কাজ করেছেন। তাঁর নামের সঙ্গেই জড়িয়ে গেল ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম।












Click it and Unblock the Notifications