PM Modi US visit: মোদীর মার্কিন সফরের মধ্যেই ইসরোর সঙ্গে ঐতিহাসিক চুক্তি নাসার
PM Narendra Modi US Visit: মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং ইসরোর মধ্যে বড় চুক্তি! নরেন্দ্র মোদীর মার্কিন সফরের মধ্যেই দুই দেশের মহাকাশ গবেষণার মধ্যে এই চুক্তি হয়েছে।
আর সেই চুক্তি অনুযায়ী দুই দেশের মহাকাশ গবেষণা সংস্থাই ২০২৪ সালের জয়েন্ট এস্ট্রোনট মিশনে কাজ করবে। আর তা নিয়ে হোয়াইট হাউজের তরফে একটি বিবৃতিও জারি করা হয়েছে। যেখানে দুই মহাকাশ সংস্থার মধ্যে এই চুক্তিকে ঐতিহাসিক বলেই ব্যাখ্যা করা হয়েছে।

শুধু তাই নয়, বিশেষ একটি মিশনে ইসরো এবং নাসা যৌথ ভাবে কাজ করবে বলেও বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। আর সেই অনুযায়ী Artemis মিশনে সামিল হতে চায় ভারত। আর্টেমিস চুক্তির অধীনে, নাসা আগামী ২০২৫ সালের মধ্যে মানুষকে চাঁদে নিয়ে যেতে চায়। এছাড়া মঙ্গলকে নিয়েও নাসা নানা রকমের কাজ করছে।
নাসার ওয়েবসাইট অনুযায়ী, এখনও পর্যন্ত ২৫ টি দেশের সঙ্গে Artemis অর্কার্ড চুক্তি হয়েছে নাসার। আর সেই তালিকাতে নয়া যোগ ভারতের। বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে মার্কিন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফর সবদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।

আর এই সফরে একাধিক চুক্তি হওয়ার কথা রয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে ঐতিহাসিক চুক্তি হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (LCA)-Mk-2 Tejas-এর জেট ইঞ্জিন তৈরি করতে মার্কিন সংস্থা জিই অ্যারোস্পেসের সঙ্গে চুক্তি করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)।
এছাড়াও আমেরিকা ভারতকে অত্যাধুনিক ড্রোন দিতে পারে বলেও খবর। আর এর মধ্যেই নাসার সঙ্গে ইসরোর চুক্তি ভারতের মহাকাশ গবেষণাকে আরও মজবুত করবে বলেই মত বিশ্লেষকদের।












Click it and Unblock the Notifications