পৃথিবীতে সবচেয়ে ব্যস্ত বিমান চলাচলের রুট কোনটি?

সম্প্রতি একটি গবেষণায় তুলে ধরা হয়েছে পৃথিবীর ব্যস্ততম বিমান রুট।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-সিঙ্গাপুরের মধ্যকারের রুটটি পৃথিবীর সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমান চলাচলের রুট।

সম্প্রতি এক গবেষণায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পৃথিবীতে সবচেয়ে ব্যস্ত বিমান চলাচলের রুট কোনটি?

ওএজি এভিয়েশন নামের একটি সংস্থা বলছে, কুয়ালালামপুর-সিঙ্গাপুর রুটে ২০১৭ সালের প্রথমদিক থেকে শুরু করে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৩০হাজার পাঁচশত সাইত্রিশ ফ্লাইট চলাচল করেছে।

অর্থাৎ প্রতিদিন ৮৪টি ফ্লাইট যাতায়াত করছে এ রুটে।

সংস্থাটির জরিপে এর আগে সবচেয়ে ব্যস্ত বিমান চলাচলের রুট ছিল হংকং থেকে তাইওয়ানের রাজধানী তাইপে।

সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুরে বিমানে যাতায়াত করতে একঘণ্টা সময় লাগে।

দুটি স্থানের মধ্যে অতিদ্রুত গতির ট্রেন লাইন স্থাপনের পরিকল্পনা আছে।

আরো পড়ুন:

সংস্কার করা হবে নেপালের ঝুঁকিপূর্ণ ত্রিভুবন বিমানবন্দর

কীভাবে করা হয় বিমান দুর্ঘটনার তদন্ত?

এ বেশ কিছু ব্যয় সাশ্রয়ী এয়ারলাইন্স রয়েছে।

যেমন -স্কট, জেটস্টার, এয়ার এশিয়া, মালিন্দো এয়ার।

এছাড়া দুই দেশের পতাকাবাহী সিঙ্গাপুর এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সও এ রুটে চলাচল করে।

ওএজি'র রিপোর্ট অনুযায়ী বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমান রুট হচ্ছে নিউইয়র্কের লা-গুরদিয়া বিমানবন্দর থেকে কানাডার টরন্টোর পিয়ারসন বিমানবন্দর।

এ রুটে গত ১৪ মাসে প্রায় ১৭ হাজার বিমান চলাচল করেছে।

যদি যাত্রী পরিবহনের হিসেব বিবেচনা করা হয় তাহলে সবচেয়ে বেশি যাত্রী চলাচল করেছে হংকং এবং তাইওয়ান রুটে।

এ সমেয়ের মধ্যে ৬৫ লাখ যাত্রী চলাচল করেছে এ রুটে। যাত্রী পরিবহনের বিবেচনার দ্বিতীয় ব্যস্ততম বিমান রুট হচ্ছে, সিঙ্গাপুর থেকে জাকার্তা।

এ রুটে ৪৭ লক্ষ যাত্রী চলাচল করেছে। এর পরের অবস্থানে রয়েছে সিঙ্গাপুর - কুয়ালালামপুর রুট। এ রুটে যাত্রী পরিবহন করা হয়েছে ৪০ লক্ষ।

অভ্যন্তরীণ রুটে সবচেয়ে বেশি ফ্লাইট চলাচল করেছে দক্ষিণ কোরিয়ার সউল থেকে জেজু দ্বিপে।

এ রুটে ২০১৭ সালে ৬৫ হাজার ফ্লাইট পরিচালনা করা হয়েছে ।

অর্থাৎ প্রতিদিন ১৮০টি বিমান চলাচল করেছে এই রুটে।

জেজু দ্বিপ দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

আরো পড়ুন:

'নিয়মিত ফাস্টফুড খেলে গর্ভধারণে প্রভাব ফেলে'

স্যার অ্যালেক্স ফার্গুসনের মস্তিস্কে অস্ত্রোপচার

বিয়ের উপহারে বোমা: রহস্য উদঘাটন হলো যেভাবে

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+