হোয়াইট হাউসে মোদী অভ্যর্থনার সময়ে ঘটল অদ্ভূত ঘটনা, জানুন কী হয়েছিল

নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে ঢোকার মুহূর্তে ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাতের পূর্বে ঘটল অদ্ভূত ঘটনা।

ফের একবার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মাতিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন। পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে ফের একবার কোণঠাসা করে দিয়েছে মোদীর মাস্টারস্ট্রোক।

তবে এহেন মোদীর সঙ্গেই হোয়াইট হাউসে ঢোকার মুহূর্তে ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাতের পূর্বে ঘটল অদ্ভূত ঘটনা। তবে সেই ঘটনা মোদী বা ট্রাম্প ঘটাননি। ঘটনার পিছনে রয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।

হোয়াইট হাউসে মোদী অভ্যর্থনার সময়ে ঘটল অদ্ভূত ঘটনা

নরেন্দ্র মোদীর গাড়ি হোয়াইট হাউসের সামনে এসে দাঁড়ায়। বাইরে তখন অপেক্ষমান ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। মোদীর গাড়ির দরজা খুলতে এলেন দু'দিকে দুজন। মোদী বসেছিলেন ডানদিকে। সেইমতো শুধু ডানদিকে দরজা খুললেই চলত। তবে দুই রক্ষী দুদিকের দরজাই খুলে দিলেন। গাড়িতে আর কেউ ছিলেন না। মোদী ডানদিক দিয়ে বেরিয়ে এসেই ট্রাম্প দম্পতির সঙ্গে করমর্দন করেন।

ঘটনা হল কেন দুদিকের দরজাই খোলা হল। নিয়ম হল, কোনও রাষ্ট্রনেতা বিদেশ সফরে এলে সঙ্গে স্ত্রী অথবা প্রেমিকাকে নিয়ে ঘোরেন। সেক্ষেত্রে দুদিকে দরজা দিয়ে দুজনে বেরিয়ে আসেন। সেইমতো মোদীর জন্যও দুদিকে দরজা খোলা হয়। তবে সংসার ধর্ম থেকে বেরিয়ে আসা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রী ছিলেন না। ফলে স্বাভাবিকভাবেই গাড়িতে আর কাউকে চোখে পড়েনি। এবং নিরাপত্তারক্ষীরাও সম্ভবত স্বভাববশেই দুদিকের দরজা খুলে দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+