কোথায় এবং কেন এই ভানুয়াতু, যেখানে মোদী থেকে লালা সবাই আশ্রয় নিতে ছুটেছে?

আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী লন্ডনে ভারতীয় হাইকমিশনে তার ভারতীয় পাসপোর্ট সমর্পণের জন্য আবেদন করেছেন বলে নিশ্চিত করেছে ভারতের বিদেশ মন্ত্রক (MEA)।

ধারণা করা হচ্ছে, মোদী দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেছেন।

Lalit Modi

  • ভারত ছেড়ে ভানুয়াতুতে মোদীর আশ্রয় -

২০১০ সালে ভারত ছেড়ে লন্ডনে পাড়ি জমান ললিত মোদী। আইপিএলের শীর্ষ কর্মকর্তা থাকাকালীন কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে খুঁজছে ভারতীয় কর্তৃপক্ষ। আর সেখান থেকে বাঁচতেই ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেন ললিত মোদী।

তবে ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাট সম্প্রতি নাগরিকত্ব কমিশনকে মোদীর পাসপোর্ট অবিলম্বে বাতিল করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ভানুয়াতুর নাগরিকত্ব একটি বিশেষ অধিকার, যা বৈধ কারণে প্রদান করা হয়। মোদী প্রত্যর্পণ এড়ানোর উদ্দেশ্যে নাগরিকত্ব গ্রহণ করায় তার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এখান থেকেই প্রশ্ন ওঠে বিভিন্ন জালিয়াতিতে যুক্ত মাথারা কেন নিরাপদ আশ্রয়ের জন্যে ভানুয়াতুকেই বেছে নেয়? কী রহস্য রয়েছে ভানুয়াতুর অন্দরে?

  • কোথায় এই ভানুয়াতু?

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ এই ভানুয়াতু। বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য থেকে ভানুয়াতু সহজেই পৌঁছানো যায়। অস্ট্রেলিয়ার সিডনি থেকে সরাসরি বিমানে ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার বাউয়ারফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে মাত্র তিন ঘন্টা সময় লাগে। এছাড়াও, নিউজিল্যান্ড, ফিজি এবং বিভিন্ন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ থেকে সরাসরি বিমান চলাচলের ব্যবস্থা রয়েছে এখানে। ভানুয়াতুর মুদ্রা হল ভাতু (ISO কোড: VUV)। এখানে তিনটি সরকারী ভাষা - ইংরেজি, ফরাসি এবং বিসলামা - ভাষাতে কথা বলা যায়।

  • ভানুয়াতুর নাগরিকত্ব কীভাবে পাওয়া যায়? -

ভানুয়াতু বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব (CBI) প্রদান করে। নাগরিকত্ব পাওয়ার জন্য দেশটিতে স্থায়ীভাবে বসবাসের প্রয়োজন নেই। ১৩০,০০০ ডলার (প্রায় ১.০৮ কোটি টাকা) বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করা সম্ভব।

ভানুয়াতু নাগরিকদের উপর কোনও ব্যক্তিগত আয়কর আরোপ করে না, যা অনেকের জন্য এটিকে আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া, ১০ বছর বসবাস, পারিবারিক যোগসূত্র বা বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও নাগরিকত্ব পাওয়া যায়।

  • নীরব মোদীর আবেদন প্রত্যাখ্যান করেছিল ভানুয়াতু -

এর আগে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত হীরা ব্যবসায়ী নীরব মোদী ভানুয়াতুর নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। তবে ভানুয়াতু সরকার তা প্রত্যাখ্যান করে ঠিক একই কারণে। তাঁর ক্ষেত্রেও বিষয় ছিল প্রত্যর্পণের। আর সেই জন্যেই ভানুয়াতু সরকার তাঁর নাগরিকত্ব খারিজ করে।

  • ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে কঠোর নজরদারি -

ভানুয়াতুর নাগরিকত্ব কর্মসূচি নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (EU)। ২০২২ সাল থেকে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা স্থগিত রাখার পর ২০২৩ সালের ডিসেম্বরে ইইউ চুক্তিটি পুরোপুরি বাতিল করে। ফলে প্রত্যর্পণের ভয়ে যে বা যারা স্থায়ী ঠিকানা করতে চেয়েছেন ভানুয়াতুকে, তাঁদের জন্যে এবার সমস্যা বাড়বে বই কমবে না।

  • কয়লা পাচার মামলার মূল অভিযুক্তেরও ভানুয়াতু যোগ -

এরাজ্যের কয়লা পাচার মামলার প্রধান অভিযুক্ত বিনয় মিশ্রও বর্তমানে ভানুয়াতুতে পলাতক রয়েছেন এবং সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

এমনকি, আরেক অভিযুক্ত অনুপ মাঝি (ওরফে লালা) গতবছর শর্তসাপেক্ষে জামিন পেলেও, তিনিও প্রথম দিকে সেই ভানুয়াতুতেই ঠাঁই নিয়েছিলেন। তিনিও সেখানেরই নাগরিকত্ব গ্রহণ করেছিলেন।

  • ভানুয়াতুতে নাগরিকত্ব নেওয়ার প্রবণতা বাড়ছে কেন?

ভানুয়াতুর নাগরিকত্ব কর্মসূচি নিম্ন বিনিয়োগের মাধ্যমে দ্রুত পাসপোর্ট পাওয়ার সুযোগ দেয়। ভারতসহ বিশ্বের বিভিন্ন বিতর্কিত ব্যক্তিরা আইনি জটিলতা এড়াতে এই ধরনের বিকল্প খুঁজছেন বলে মনে করা হচ্ছে।

ললিত মোদীর ভারতীয় পাসপোর্ট সমর্পণের আবেদন এবং ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণের পর এবার সেখান থেকে তাঁর পাসপোর্ট বাতিল করার নির্দেশ সামনে আসতে ফের একবার সকলের নজরে চলে এল এই গুপ্ত স্থান ভানুয়াতু!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+