হোয়াটসঅ্যাপ লাখ লাখ মোবাইল ফোনে কাজ করা বন্ধ করবে

আজ পহেলা ফেব্রুয়ারি থেকে পুরনো অপারেটিং সিস্টেমে কাজ করা বন্ধ করে দেবে বার্তা পাঠানোর অ্যাপ হোয়াটস অ্যাপ।

পুরনো অপারেটিং হিস্টেমে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটস অ্যাপ
Getty Images
পুরনো অপারেটিং হিস্টেমে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটস অ্যাপ

পহেলা ফেব্রুয়ারি থেকে লাখ লাখ স্মার্টফোনে কাজ করা বন্ধ করে দেবে বার্তা পাঠানোর অ্যাপ- হোয়াটস অ্যাপ।

অ্যান্ড্রয়েড এবং আইফোন ডিভাইস যেগুলোতে শুধু পুরনো অপারেটিং সিস্টেম চালু রয়েছে সেগুলোতে আর ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপটি কাজ করবে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে, অ্যাপটি ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়াটা জরুরি ছিল।

যেসব স্মার্টফোনে অ্যানড্রয়েড ২.৩.৭ ভার্সন বা তার চেয়ে পুরনো এবং আইফোনে আইওএস ৮ বা তার চেয়ে পুরনো অপারেটিং সিস্টেম রয়েছে সেই সব ফোনগুলোতে এই অ্যাপটি আর কাজ করবে না।

শুধু সেসব অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ এই সেবা বন্ধ করছে যেগুলো নতুন কোন ডিভাইসে আর আপডেট বা ইনস্টল করা হয় না।

বেশিরভাগ ব্যবহারকারীরা শুধু তাদের অপারেটিং সিস্টেম আপডেট করেই এই বার্তা পাঠানোর অ্যাপটি আবার ব্যবহার করতে পারবেন।

যাইহোক, কিছু কিছু ডিভাইস যেমন আইফোন ফোরএস যা শুধু আইওএস ৭-কেই সাপোর্ট করে সেটি আর এই অ্যাপটি চালাতে পারবে না।

সিসিএস ইনসাইট এর বিশ্লেষক বেন উড বলেন, "নিজেদের সেবা সুরক্ষিত করা ছাড়া হোয়াটস অ্যাপের আর সুস্পষ্ট কোন বিকল্প ছিল না। যাই হোক এটার পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে এই অ্যাপটি পুরনো স্মার্ট ফোনগুলোতে আর কাজ করবে না।"

"এই পদক্ষেপ অ্যাপটি ব্যবহারকারীদের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলবে, বিশেষ করে প্রবৃদ্ধি বাজারে কারণ সেখানে পুরনো ডিভাইসের সংখ্যাই তুলনামূলকভাবে বেশি।"

আরো পড়তে পারেন:

মোবাইল অ্যাপ কীভাবে ধান ক্রয়ে দুর্নীতি ঠেকাবে

লেবানন: হোয়্যাটস্ অ্যাপ কর নিয়ে যে বিক্ষোভের শুরু

হোয়াটস্ অ্যাপ: কিভাবে আড়ি পাতে গোয়েন্দারা

হোয়াটস অ্যাপ চলতি দশকের চতুর্থ সর্বোচ্চ ডাউনলোডকৃত অ্যাপ ২০১৭ সালেই এর ব্যবহারকারীদের জানিয়েছিল যে এ ধরণের পরিবর্তন আসতে যাচ্ছে।

"এই সিদ্ধান্ত নেয়াটা আমাদের জন্য কঠিন ছিল, কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সাথে যোগাযোগের পথ সুগম করার জন্য এটা দরকার ছিল," প্রতিষ্ঠানটির এক মুখপাত্র একথা বলেন।

২০১৬ সালে অসংখ্য ডিভাইস এবং ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর সব ধরণের উইন্ডোজ ফোন থেকে সেবা প্রত্যাহারের পর এই পদক্ষেপ আসলো।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+