কিছু স্মার্টফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ, আপনারটা এই তালিকায় নেই তো
আর মাত্র কয়েক মাস পরেই আইফোন ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ করতে পারবেন না। কারণ আইফোনে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটস অ্যাপ। তবে সব আইফোনে নয়।
আর মাত্র কয়েক মাস পরেই আইফোন ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ করতে পারবেন না। কারণ আইফোনে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটস অ্যাপ। তবে সব আইফোনে নয়। যে আইফোনে আইওএস-আট রয়েছে সেই আইফোনে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকেই সেটা হয়ে যাবে বলে জানানো হয়েছে। এছাড়াও বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনেও বন্ধ হয়ে যেতে বসেছে হোয়াটস অ্যাপ।
অ্যান্ডয়েড ভার্সন ২.৩.৭ এবং তার চেয়ে পুরনো ইউনিটের ফোনে কাজ করা বন্ধ করে দিচ্ছে হোয়াটস অ্যাপ। একই ভাবে আইওএস ৮ আইফোনেও তাই হতে চলেছে। কোনও উইন্ডোজ ফোনেও আর পাওয়া যাবে না হোয়াটস অ্যাপ। মাইক্রোসফট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১ জুলাই থেকেই তারা কোনও মাইক্রোসফট স্টোর হোয়াটস অ্যাপ রাখা বন্ধ করে দিয়েছে।
সেকারণেই আইওএস ব্যবহারকারীদের আগাম সতর্ক করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আই ক্লাউডে হোয়াটসঅ্যাপের যাবতীয় ব্যাকআপ সংগ্রহ করে রাখার জন্য। আইফোন সেটিংসে গিয়ে নিজের নামে ট্যাপ করলেই আইক্লাউড বেরিয়ে আসবে। সেখানে গিয়ে ম্যানেজ স্টোর করলেই হোয়াটসঅ্যাপের ব্যাকআপ নেওয়া হয়ে যাবে।












Click it and Unblock the Notifications