বিশ্ব জুড়ে স্তব্ধ হোয়াটসঅ্যাপ পরিষেবা, কেন বারবার এমন হচ্ছে
বিশ্বজুড়ে সমস্ত জায়গায় একসঙ্গে স্তব্ধ হয়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। এদিন শুক্রবার দুপুর একটার পর এই ঘটনা ঘটে।
বিশ্বজুড়ে সমস্ত জায়গায় একসঙ্গে স্তব্ধ হয়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। এদিন শুক্রবার দুপুর একটার পর এই ঘটনা ঘটে। এই মুহূর্তে তা নানা প্রান্তে চালু হলেও সারা বিশ্বে সব জায়গায় তা চালু হয়েছে কিনা তা নিশ্চিত নয়।

হোয়াটসঅ্যাপ স্তব্ধ হওয়ার খবরে সারা বিশ্বে হইচই ছড়িয়ে পড়েছে। অন্য স্যোশাল মিডিয়ায় মানুষ ক্ষোভ উগরে দিয়েছেন। কেন হোয়াটসঅ্যাপের এই সমস্যা তা অনেকে জানতে চেয়েছেন। তবে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।
এই নিয়ে গত দুইমাসে দুবার এভাবে হোয়াটসঅ্যাপ স্তব্ধ হল। এর আগে সেপ্টেম্বরে বেশ কিছুক্ষণের জন্য হোয়াটসঅ্যাপ ডাউন হয়। তার মধ্যে ছিল স্পেন, মালয়েশিয়া, জার্মানি সহ বিভিন্ন দেশ।
আর এদিন ইংল্যান্ড, পশ্চিম ইউরোপের দেশ, ভারত সহ এশিয়ায় হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেয়।












Click it and Unblock the Notifications