বেশ কিছুক্ষণের বিপত্তি ভারত-সহ বিভিন্ন দেশে, ফের কাজ শুরু হোয়াটসঅ্যাপের

বেশ কিছুক্ষণের বিপত্তি ভারত-সহ বিভিন্ন দেশে, ফের কাজ শুরু হোয়াটসঅ্যাপের

ফের কাজ শুরু হোয়াটসঅ্যাপের। ব্যবহারকারীরা এখন ফটো, ভিডিও কিংবা স্টিকার পাঠাতে পারছেন কিংবা গ্রহণ করতে পারছেন। বিকেলের দিকে জনপ্রিয় এই অনলাইন পরিষেবা বিভিন্ন জায়গায় সমস্যায় পড়ে। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও বক্তব্য জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

বেশ কিছুক্ষণের বিপত্তি ভারত-সহ বিভিন্ন দেশে, ফের কাজ শুরু হোয়াটসঅ্যাপের

বিকেলের দিকে অনেকেই অভিযোগ করেন তাঁরা ফটো, স্টিকার কিংবা ভিডিও পাঠাতে পারছেন না। যদিও এই মাধ্যমে ম্যাসেজ পাঠানো যাচ্ছিল আগের মতোই। প্রকাশিত খবর অনুযায়ী, বিকেল চারটে থেকে সমস্থার শুরু হয়। আর ৫ টা নাগাদ এই সমস্যা চূড়ান্ত রূপ নেয়।

জানা গিয়েছে ভারতের কিছু অংশ ছাড়াও, ব্রাজিল, এবং ইউএই-সহ মধ্যপ্রাচ্যের কিছু জায়গায় ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। ইউরোপের কোনও কোনও জায়গাতেও সমস্যা ছিল বলে জানা গিয়েছে।

গতবছর ফেসবুকের মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে অসুবিধা দেখা গিয়েছিল। ব্যবহারকারীরা অভিযোগ করেছিলেন তারা কোনও ছবি, ভিডিও আপলোড কিংবা পাঠাতে পারছেন না। পরে কম্পানির পক্ষ থেকে সেই অসুবিধার কথা স্বীকার করে নেওয়া হয়েছিল। জানানো হয়েছিল নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজেই ওই অসুবিধা। যদিও এদিনের অসুবিধা নিয়ে এখনও কোনও মন্তব্য জানায়নি ফেসবুক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+