ভারতে ভোটের ফল কী হবে, উদগ্রীব বিএনপি

খালেদা
ঢাকা, ৬ মার্চ: ভারতে লোকসভা ভোটের ফলাফলের কী হয়, তা দেখতে উদগ্রীব বিএনপি। ইউপিএ তথা কংগ্রেস সরকার বরাবর আওয়ামী লীগকে মদত দিয়েছে। বিএনপি মনে করছে, বিজেপি সরকার দিল্লিতে ক্ষমতায় এলে তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং আখেরে চাপে পড়ে যাবেন শেখ হাসিনা।

বিএনপি-র বক্তব্য, গত ৫ জানুয়ারি এ দেশে সাধারণ নির্বাচনের বিরোধিতা করেছিল দুনিয়ার বিভিন্ন দেশ। শুধু ভারতের চাপেই ভোট হয়েছিল এবং তাতে আওয়ামী লীগ কারচুপি করেছিল জেনেও কিছু বলেনি দিল্লির কর্তারা। ফলে দক্ষিণ এশিয়ায় এখনও ভারতের প্রভাবকে অস্বীকার করার উপায় নেই। ইউপিএ সরকারের আমলে বিএনপি যখন বরফ গলাতে পারল না, তখন এনডিএ তথা বিজেপি ক্ষমতায় এলে ভালো হবে বলে ধরে নিয়েছে তারা।

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে তাঁকে শুভেচ্ছা জানাতে খালেদা জিয়া ঢাকা সফরে যাবেন বলে এক রকম স্থির করে ফেলেছেন। ওই সফরে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে যাতে আর একটা নির্বাচন করানো যায়, সেই ব্যাপারে নরেন্দ্র মোদীকে বোঝাবেন। ইতিমধ্যে এ দেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরনকে তিনি বিষয়টি খুলে বলেছেন বলে খবর।

অন্যদিকে, বিএনপি-র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে কথাবার্তা চালাচ্ছেন পশ্চিমী দেশগুলির সঙ্গে। উদ্দেশ্য, ভারতকে যেন তারা বোঝায় খালেদা জিয়ার অনুরোধ মেনে নিতে। তারা বলেছে, আগে ভারতে ভোটের ফল বেরোক। তার পর বিষয়টি নিয়ে আলোচনায় বসা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+