অপ্রাপ্তবয়স্কদের নতুন পাসপোর্ট? কোথায়, কী উদ্দেশে চালু করা হচ্ছে?
অনলাইন পর্ণগ্রাফিতে অপ্রাপ্তবয়স্কদের অ্যাক্সেস বন্ধ করতে সরকার একটি মোবাইল অ্যাল্পিকেশন চালু করতে চলেছে। স্পেনের সরকার এই অভূতপূর্ণ পদক্ষেপটি গ্রহণ করেছে। অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে পর্ণগ্রাফি দেখার হার বেশি হওয়ার কারণে পর্ণগ্রাফি বিরোধী গ্রুপ ডেল উনা ভুয়েলতার-এর উদ্যোগে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে স্পেন সরকার।
পর্ণ পাসপোর্ট নাম রাখা হয়েছে, কারণ অ্যাপ্লিকেশনটি এই সংক্রান্ত উদ্বেগগুলিকে মোকাবিলা করবে। পাশাপাশি তরুণ অনলাইন ব্যবহারকারীদের সুরক্ষিত করতেও এটির ডিজাইন করা হয়েছে।

সরকারি পরিকল্পনার অধীনে পর্ণ ব্যবহারকারীরা ঘন ঘন এই ধরনের ওয়েবসাইট অ্যাক্সেস করলে সতর্ক করা হবে। এই সতর্কতাগুলি তাদের ট্র্যাক না করেই প্রাপ্তবয়স্কদের অ্যাক্সেস চালিয়ে যেতে এবং তাদের ডিজিটাল পাসপোর্ট পুনর্নবীকরণ করতে অনুরোধ করা হবে।
ডিজিটাল ওয়ালেট অ্যাপ অনলাইনে স্পষ্ট বিষয়বস্তুতে অপ্রাপ্তবয়স্কদের অ্যাক্সেস সীমাবদ্ধ করার প্রয়োজনীয়তার সঙ্গে গোপনীয়তা সংক্রান্ত উদ্বেদগুলির ভারসাম্য বজায় রাখতে চায়। বিষয়টি স্পেনে ডিজিটাল খরচ পরিচালনা এবং নিয়ন্ত্রণ করার একটি বৃহত্তর প্রচেষ্টাকে প্রতিফলিত করে।
অ্যাপটি একটি মোবাইল ওয়ালেট হিসেবে কাজ করবে। সরকারি প্রদত্ত আইডির মাধ্যমে ব্যবহারকারীদের বয়স যাচাই করবে এবং প্রাপ্তবয়স্কদের অ্যাক্সেস করার জন্য প্রতিমাসে ৩০ ক্রেডিট দেবে। অ্যাপের মাধ্যমে প্রতি ক্রেডিট একটি কিউআর কোড তৈরি করবে। এর ফলে প্রতি ব্যবহারকারী ১০ বার ব্যবহার করতে পারবেন।
এই সিস্টেমে অনলাইনে পর্ণগ্রাফির বেশি ব্যবহারকারীদের টোকেনগুলি শেষ হলে তাদের পরিচয় পুনরায় যাচাই করার প্রয়োজনে নজরদারির মুখে পড়তে হবে। ফলে সরকারের তরফে তাদেরকে সতর্কতা পাঠানো হবে।
স্প্যানিশ সরকার এই উদ্যোগের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং অ্যাপ থেকে সহযোগিতার অনুরোধ করেছে। গ্রীষ্মের শেষ নাগাদ মোবাইল অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
বিদেশি সাইটগুলির ওপরে নজরদারির জন্যও তালিকা তৈরি করা হয়েছে। স্পেন সরকারের তরফে .বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন জুড়ে একই ধরনের ডিজিটাল পাসপোর্ট চালুর পরিকল্পনা রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications