আতঙ্ক বাড়াচ্ছে monkeypox! এক নজরে বিরল এই ভাইরাসের উপসর্গ এবং চিকিৎসা পদ্ধতি জেনে রাখুন
প্রায় ২০ বছর পর ফের একবার আতঙ্ক ছড়াচ্ছে monkeypox! মার্কিন এক নাগরিকের শরীরে ধরা পড়েছে সেই ভাইরাস। যা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মার্কিন-মুলুকে। ওই ব্যক্তির ট্র্যাভেল হিসস্ট্রি বলছে, সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছেন।
প্রায় ২০ বছর পর ফের একবার আতঙ্ক ছড়াচ্ছে monkeypox! মার্কিন এক নাগরিকের শরীরে ধরা পড়েছে সেই ভাইরাস। যা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মার্কিন-মুলুকে। ওই ব্যক্তির ট্র্যাভেল হিসস্ট্রি বলছে, সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছেন। আর এরপরেই শরীরে বেশ কিছু সমস্যা ধরা পড়ে। আর পরীক্ষা করতেই জানা যায়, ওই ব্যক্তি monkeypox-এ আক্রান্ত।
এই মুহূর্তে স্থিতিশীল হলেও আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে। এই ঘটনা সামনে আসার পরেই কার্যত একটা সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, নাইজেরিয়া থেকে ফেরার সময় ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাঁদের খোঁজ চলছে। সে দেশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতালগুলিকে এই বিষয়ে অ্যালার্ট করা হয়েছে।

monkeypox আসলে কি?
এটি একটি বিরল অসুখ। এমণটাই বলছে ডাক্তাররা। পস্ক জাতীয় এক ধরনের ভাইরাল। খুব দ্রুত এই রোগ একজনের শরীর থেকে অন্য জনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। মূলত ড্রপলেট, আক্রান্ত কোনও পশু কিংবা অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, কাশি, কফ, রক্তের মাধ্যমেও মানব শরীরের একজনের দেহ থেকে অন্য জনের দেহে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু কেন এই ভাইরাসকে monkeypox বলা হচ্ছে? গবেষকরা জানাচ্ছেন, বাদরের মধ্যে প্রথম এই ভাইরাস পাওয়া যায়। আর এরপর থেকেই এই ভাইরাসকে মানকি ভাইরাস বলা হচ্ছে। মূলত আফ্রিকাতে এই ভাইরাসের সূত্রপাত। ১৯৭০ সালে কঙ্গোতে এই ব্যক্তির শরীরে প্রথম এই ভাইরাসের নমুনা পাওয়া যায়। এরপর মার্কিন-মুলুকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে ২০০৩ সালে। কুকুরের মাধ্যমে এই রোগ সে দেশে ছড়িয়ে পড়েছিল। যদিও এরপর থেকে আর সে দেশে এই রোগে আক্রান্ত হওয়ার খবর সামনে আসেনি। নতুন করে টেক্সাসে ফের মিলল সন্ধান।

উপসর্গ এবং চিকিৎসা
জ্বরের মতো-ই এই রোগের উপসর্গ। এছাড়াও মুখ এবং গোটা শরীরে র্যাশ বের হতে দেখা যাচ্ছে। দুই থেকে চার সপ্তাহ এই ভাইরাস থাকে শরীরের মধ্যে। তবে সে অর্থে কোনও চিকিৎসা নেই এই রোগের। তবে আমেরিকাতে এই ভাইরাসের জন্যে একটা ভ্যাকসিন আছে। স্মল পক্সের ক্ষেত্রেও যদিও সেই ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে।

কীভাবে monkeypox ছড়িয়ে পড়ে?
খরগোশ, ইদুর সহ বিভিন্ন ছোট প্রানীর মধ্যে এই ভাইরাস পাওয়া যায়। এই সমস্ত জীব যখন কোনও মআনুষকে কামড়ায় কিংবা আছড়ে দেয় তখন এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও চিকিৎসকরা বলছেন, কোনও পশু যদি এই ভাইরাসে আক্রান্ত হয় সেই সময় তাঁদের কাছাকাছি ঘুরলেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যানিম্যাল প্রোডাক্ট থেকেও এই ভাইরাস মানব শরীরে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। এছাড়াও খুব সহজে হাচি, কাশির মাধ্যমে এক জনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে। এমনকি ড্রোপলেটের মাধ্যমেও ছড়াতে পারে রোগ। চোখ, মুখ কিংবা নাকের মাধ্যমে এই ভাইরাস শরীরে ঢুকতে পারে। পাশাপাশি কোনও মানুষ আক্রান্ত হলে তাঁর সংস্পর্শে গেলেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications