যুক্তরাজ্য 'ডেল্টাক্রন' নামক হাইব্রিড ভ্যারিয়েন্টের খোঁজ মিলল একজনের শরীরে, কী বলেছেন কর্মকর্তারা

যুক্তরাজ্য 'ডেল্টাক্রন' নামক হাইব্রিড ভ্যারিয়েন্টের খোঁজ মিলল একজনের শরীরে, কী বলেছেন কর্মকর্তারা

গত দু’বছর ধরে করোনা পুরো বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে। শুধু নিজে নয় তাঁর নানান ভ্যারিয়েন্টকেও দোসর করে নিয়ে এসেছে পৃথিবীতে। কখন রূপ নিচ্ছে আলফা -বিটা, আবার কখনও বা তা পরিবর্তন হয়ে হচ্ছে ওমিক্রন। আরও নতুন কোন ভ্যারিয়েন্টের উদ্ভব হবে বিশ্বে! তাঁরই চিন্তা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিশ্ববাসীর। এবার ডেল্টা ও ওমিক্রন একত্রিত একটি হাইব্রিড প্রজাতি যার নাম 'ডেল্টাক্রোন’ যা পর্যবেক্ষণ করা হয়েছিল এমনই জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা এজেন্সির কর্মকর্তারা। ডেল্টা এক্স ওমিক্রন রিকম্বিন্যান্ট’-এর পর্যবেক্ষণ আরও কড়া হল। উঠে এল নানান তথ্য।

তথ্যে কী উঠে এল

তথ্যে কী উঠে এল

তবে এও জানা গিয়েছে, যুক্তরাজ্যের একটি রোগীর মধ্যে এই ‘ডেল্টাক্রোন' ভ্যারিয়েন্টটির খোঁজ পাওয়া গিয়েছিল। সেই সময় তিনি ২ টি ভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন। মরসুমি ফ্লু এবং কোভিড। তবে এই প্রজাতি ইউকে বা অন্য কোনও দেশে এর রূপ পরিবর্তন করছে কিনা তা এখনও স্পষ্ট জানা যায়নি।

 কোস্ট্রিকিস কী জানালেন

কোস্ট্রিকিস কী জানালেন

আজ থেকে ঠিক ১ মাস আগে ইউনিভার্সিটি অফ সাইপ্রেস ভাইরোলজিস্ট লিওনডিওস কোস্ট্রিকিস জানিয়েছিলেন একটি নতুন প্রজাতির খোঁজ পাওয়া গেছে যাতে ওমিক্রন ও ডেল্টার জেনেটিক বৈশিষ্ট রয়েছে। নতুন ভ্যারিয়েন্টটি এই দুয়ের সংমিশ্রণে তৈরি।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার আপডেট থেকে কী জানা গেল

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার আপডেট থেকে কী জানা গেল

শুক্রবার যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার আপডেট অনুযায়ী জানা গিয়েছে, ‘ডেল্টা এক্স ওমিক্রন রিকম্বিন্যান্ট' -এর এখন পর্যবেক্ষণ ও আরও গবেষণা কড়া হচ্ছে। এই হাইব্রিড প্রজাতি কতটা ঝুঁকিপূর্ণ তা এখনও জানা যায়নি। কত জনের মধ্যে এখন এটি ছড়িয়েছে তা এখনও স্পষ্ট নয়।

তবুও যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা এখন খুব একটা উদ্বিগ্ন নন। কারন এই মামলার সংখ্যা কম।

 পল হান্টারের মত কী

পল হান্টারের মত কী

ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাঙ্গলিয়া সংক্রামক রোগ বিশেষজ্ঞ পল হান্টার বলেন, এই ডেল্টাক্রোন খুব বেশি মারাত্মক হওয়া উচিত নয়। করোনা টিকা নেওয়া থাকলে উপকার মিলবে বলে আশা কড়া যায়। তবুও আমি নিশ্চিত নয়। কারণ এই প্রজাতিতে ডেল্টা ও ওমিক্রন দু'ই রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+