Deepseek: প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দাপিয়ে বেড়াচ্ছে চিনের AI মডেল, কী এই ডিপসিক? জেনে নিন বিশদে
Deepseek: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বাজারে নতুন খেলোয়াড় ডিপসিক। চিনের স্টার্ট আপ ডিপসিকের এআই মডেল গোটা বিশ্বে প্রযুক্তি জগতের নজর কেড়েছে। মার্কিন সংস্থা এনভিডিয়ার ৫০ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে এই ডিপসিকের ধাক্কায়। পারফরমেন্সের নিরিখে চিনা সংস্থার দাপটে চ্যাট জিপিটি,জেমিনি, ক্লড এআইয়ের কথা ভুলতে বসেছে মানুষ।
গত সপ্তাহেই ডিপসিক অ্যাপের লঞ্চ করে চিন। প্রতিদ্বন্দ্বী চ্যাট জিপিটিকে পেছনে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রি অ্যাপ হিসেবে সবথেকে বেশি ডাউনলোড করা হয়েছে এই ডিপসিক। ডিপসিকের দাপটে শেয়ার বাজারেও পতনের সম্মুখীন মার্কিন যুক্তরাষ্ট্রের এআই সংস্থা এনভিডিয়া-সহ মাইক্রোসফট, মেটার শেয়ার। সোমবার ১৭ শতাংশ পতনের মুখে পড়ে এনভিডিয়া। এআইয়ের বাজারে আমেরিকার আধিপত্যে থাবা বসাতে চাইছে চিনা সংস্থা।

কিন্তু কী এই ডিপসিক?
এআই জগতের গেমচেঞ্জার ডিপসিক। চিনের হ্যাংঝোতে এআই গবেষণাগার ডিপসিক। এদের লেটেস্ট মডেল হল আর ওয়ান। ২০২৩ সালে কোম্পানির প্রতিষ্টা করেন উদ্যোগপতি তথা ইঞ্জিনিয়ার লিয়াং ওয়েনফেং। এআই ও কোয়ানটিটেটিভ ফিনান্স নিয়ে গবেষণা করেছেন তিনি।
ডিপসিক তৈরির আগে হেজ ফান্ড অর্থাৎ ব্যক্তিগতভাবে পুল করা বিনিয়োগ তহবিল চালাতেন লিয়াং। এআইয়ের ব্যবহার ও আর্থিক তথ্যাদি গবেষণা করা ছিল যার অন্যতম কাজ। লিয়াংয়ের তৈরি ডিপসিক কোম্পানিতে অধিকাংশ গ্র্যাজুয়েটরা কাজ করেন। চিনের প্রথম সারির সিংহুয়া বা পেকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লিয়াংয়ের টিমে রয়েছেন।
ডিপসিকের তৈরি এআই মডেল ওপেন সোর্স ডিপসিক ভি থ্রি মডেল দিয়ে নির্মিত। বিশ্বব্যাপী প্রযুক্তিবিদদের প্রযুক্তিগত উন্নয়নে সুবিধা করে দিয়েছে এই চিনা অ্যাপ। গবেষকদের মতে, মডেলটি বানানো হয়েছে ৬ মিলিয়ন ডলারের কমে। যা কিনা প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির থেকে অনেক কম। এআই মডেল বানাতে ওই সংস্থাগুলি বিলিয়নে খরচ করেছে বলে দাবি।
ডিপসিকের অ্যাডভান্সড ওপেন সোর্স এআই সিস্টেম ওপেন-এআইয়ের চ্যাট জিপিটিকে পেছনে ফেলে দিয়েছে। একাধিক দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য ও চিনে অ্যাপেলের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি রেটের ফ্রি অ্যাপের তকমা ইতিমধ্যেই পেয়েছে ডিপসিক। কাজেই, এআইয়ের বাজারে আমেরিকার একাধিপত্য যে আর নেই, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে চিনা সংস্থা ডিপসিক।
ডিপসিকের লেটেস্ট মডেল এক কথায় বাকি এআই মডেসগুলির তুলনায় সস্তায় পুষ্টিকর। অর্থাৎ সাশ্রয়ী এই মডেল ফ্রিতেই ব্যবহার করা যাচ্ছে। শুধু তাই নয়, পারফরমেন্সের নিরিখেও অনেকটা এগিয়ে তারা। মানুষের ভাবনাচিন্তার সম্পূর্ণ মিল রয়েছে এই এআই মডেলে। কোনও রেসপন্স দেওয়ার আগে তার সাপেক্ষে যুক্তিও প্রদান করে এই মডেল। সংস্থার দাবি, ওপেন এআইয়ের লেটেস্ট মডেলের সঙ্গে পাল্লা দিতে পারবে ডিপসিকের এআই মডেল।
গুগলের জেমিনি ফ্রি-তে ব্যবহার করা গেলেও তা পুরোনো মডেল ও ব্যবহারের নির্দিষ্ট সীমা রয়েছে। তবে চিনের ডিপসিক নিয়ে এত মাতামাতির কারণ হল এই মডেলের স্বচ্ছতা ও দক্ষতা। সকলে অনায়াসেই ব্যবহার করতে পারবেন এই এআই মডেল। চিনে অ্যাডভান্সড সেমিকনডাকটর রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা। তবুও এআইতে তাদের উন্নতি রোখা যায়নি। সবচেয়ে সস্তায় অত্যাধুনিক এআই মডেল নিয়ে হাজির চিন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications